বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

টাকা বিনিময়ে জুয়ারীদেকে ছেড়ে দিলো পুলিশ

  • আপডেট সময় রবিবার, ৫ এপ্রিল, ২০২০, ৬.৪৮ পিএম
  • ৪৮২ বার পড়া হয়েছে
বরগুনা প্রতিনিধিঃবরগুনার তালতলীতে জুয়া খেলার সময় পুলিশের হাতে আটক তিন জুয়ারীকে ৩০ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার(০৪ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে জুয়ার আসর থেকে তিনজন জুয়ারীকে জুয়া খেলার সরঞ্জামাদিসহ হাতেনাতে আটক করেন তালতলী থানা পুলিশের একটি টিম।
স্থানীয় সূত্রে জানা যায় ,উপজেলার নিদ্রা এলাকায় একটি জুয়ার আসর বসার খবর তালতলী থানা পুলিশকে দেয় স্থানীয় ইউপি সদস্য শহিদ আকন। কিন্তু পুলিশ গরিমসি করে যেতে বিলম্ভ করেন। একপর্যায় এসআই গোলাম সারোয়ারসহ তিন চারজন পুলিশ ঘটনাস্থানে গিয়ে জুয়ারী জাফর আকন(৪০),শাহজাদা(৪৮),ছগির(৪২) কে হাতেনাতে আটক করেন। পরে এসআই গোলাম সারোয়ার ৩০ হাজার টাকার বিনিময়ে তাদের তিনজনকে ছেড়ে দেয় পুলিশ।
স্থানীয় ইউপি সদস্য শহিদ আকন বলেন, আমি রাত ৮টার দিকে  পুলিশকে জুয়ার ও ইয়াবা খাওয়ার আসর বসার কথা জানাই। পরে তালতলী থানা পুলিশের এসআই গোলাম সারোয়ার,এএসআই সাহাবউদ্দিন, এএসআই আবুল কালাম আজাদ,এএসআই সাইফুল ১০টার দিকে ঘটনাস্থানে এসে তাদের আটক করেন। কিন্তু পুলিশ ৩০ হাজার টাকার বিনিময়ে তাদেরকে ছেড়ে দেয়।
এ বিষয় এসআই গোলাম সারোয়ার বলেন,তিনজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। তবে জুয়ার ও ইয়াবার কোনো আলামত না পাওয়ায় তাদের তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে। টাকার বিনিময়  জুয়ারীদের ছেড়ে দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন সোর্সদের স্বার্থ হাসিল করার জন্য মিথ্যা তথ্য দিয়েছেন। এখানে টাকার লেনদেনের কোনো ঘটনা ঘটেনি।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান মিয়া বলেন,জুয়া খেলার আসর বসছে এমন তথ্য পেয়ে আমাদের পুলিশের একটি টিম ঘটনাস্থানে গিয়ে তিনজনকে পায়। কিন্তু তাদের কাছে জুয়া খেলার কোনো সরঞ্জাম পাওয়া যায়নি তাই তাদের হয়রানি না করে ছেড়ে দেওয়া হয়েছে।
আমতলী-তালতলী সার্কেল সহকারী পুলিশ সুপার সৈয়দ রবিউল ইসলাম বলেন, টাকার বিনিময়ে জুয়ারীকে ছেড়ে দেওয়ার বিষয়ে আমি তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান মিয়াকে তদন্ত করে দেখার জন্য বলেছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com