বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কাউখালীতে থুথু ফেলতে গিয়ে দুই জেলে উধাও, ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩, ৯.১৯ পিএম
  • ১৮৬ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে মা ইলিশ রক্ষার অভিযানে আটক দুই জেলে ফাঁড়ি থেকে পালিয়ে যাওয়ায় চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার (২৪ অক্টোবর) ওই চার পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়। এরআগে সোমবার (২৩ অক্টোবর) খুলনা জোনের নৌ পুলিশ সুপার মো. শরিফুর রহমান স্বাক্ষরিত এক আদেশে দায়িত্বে অবহেলার কারণে জেলার কাউখালী নৌ পুলিশ ফাঁড়ির তিন কর্মকর্তা ও এক সদস্যকে শাস্তিমূলক প্রত্যাহার করা হয়।
এরা হলেন- কাউখালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক, এসআই আলামিন, এসআই মো. ইউনুস আলী ও সেন্ট্রি আব্দুস সালাম।
কাউখালী নৌ পুলিশ ফাঁড়ির নবাগত ইনচার্জ হাবিবুর রহমান জানান, ওই তিন পুলিশ কর্মকর্তা ও এক পুলিশ সদস্যকে খুলনা নৌ পুলিশ সুপার কর্তৃক খুলনা নৌ-পুলিশে সংযুক্ত করা হয়েছে।
জানা গেছে, ইলিশ মাছ ধরায় নিষেধাজ্ঞার অংশ হিসেবে গত শনিবার (২১ অক্টোবর) জেলার কাউখালী উপজেলার সন্ধ্যা নদীতে অভিযান চালায় নৌ-পুলিশ। অভিযান চলার সময় সন্ধ্যা নদীর সুবিদপুর খালের মোহনায় জেলেরা নদীতে মাছ ধরার সময় উপজেলার সুবিদপুর গ্রামের জাকির হোসেনের ছেলে মো. শাহিন (২০) ও একই গ্রামের বেলায়েত হোসেনের ছেলে মো. কাইয়ুমকে (১৯) আটক করে নৌ পুলিশ। পরে তাদের ফাঁড়িতে নিয়ে আসে। আটক আসামিদের হাতকড়া না থাকায় নৌ পুলিশ ফাঁড়ির দরজায় ধাক্কা দিয়ে আসামিরা কৌশলে পালিয়ে যায়। এদের নামে সোমবার (২৩ অক্টোবর) রাতে নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইউনুস আলী বাদী হয়ে মৎস্য সংরক্ষণ আইনে ও পুলিশকে ফাঁকি দেওয়ার অপরাধে মামলা দায়ের করেন।
এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, পালিয়ে যাওয়া আসামিদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে নৌ-পুলিশের ইনচার্জ (বদলিকৃত) আব্দুল রাজ্জাক জানান, তারা থুথু ফেলার কথা বলেই দৌড়ে পালিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com