মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভাঙ্গায় বিকল ট্রাক মেরামতের সময় বাসচাপায় বাবা-ছেলে নিহত ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের কার্যক্রম পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ঈদুল আযহা উপলক্ষে পশুর হাট ইজারাদারদের সঙ্গে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসায়ী গ্রেফতার বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাটজা’র সৌজন্য সাক্ষাৎ,,,বিজয় দিবসে খুলছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল জিয়া গবেষণা পরিষদের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত চার সপ্তাহে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ছাড়ালো ৫০ হাজার ৫১৫৮১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

তিনদিনব্যাপী জমজমাট ‘লালন উৎসব’

  • আপডেট সময় বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩, ১.২৯ পিএম
  • ২০১ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ-বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে প্রযোজনা বিভাগের ব্যবস্থাপনায় লালন সাঁইজির ১৩৩তম তিরোধান দিবস উপলক্ষ্যে আজ ১৭ অক্টোবর ২০২৩, মঙ্গলবার থেকে শুরু হয়েছে তিনদিনব্যাপী ‘লালন উৎসব’-২০২৩ । ১ম দিনের আয়োজনে সাধুমেলার ৫৪তম আসর অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির বাউলকুঞ্জে। ২য় দিন ১৯ অক্টোবর বৃহস্পতিবার রাত ১২.০০ টায় লালন উৎসব অনুষ্ঠিত হবে লালন সাঁইজির ধাম, কুষ্টিয়ায় এবং ৩য় দিন ২০ অক্টোবর ২০২৩ শুক্রবার বিকাল ৪.৩০ অনুষ্ঠিত হবে জেলা শিল্পকলা একাডেমি, কুষ্টিয়ায়।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির বাউলকুঞ্জে আজ অনুষ্ঠিত হয়ে গেলো লালন উৎসবের ১ম দিনের আয়োজন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী, প্রযোজনা বিভাগের পরিচালক সোহাইলা আফসানা ইকো, দেশের বিশিষ্ট বাউল শিল্পীবৃন্দ ও লালনভক্ত দর্শকরা।

লালন উৎসবের ১ম দিনের আসরে শুরুতেই সাঁইজির বাণী পরিবেশন করেন পলি বাউল। তিনি পরিবেশন করেন ‘কে তাহারে চিনতে পারে’। এরপরে সজীব বাউল সাঁইজির বাণী পরিবেশন করেন। বিশিষ্ট সঙ্গীত শিল্পী ফরিদা পারভিন পরিচালিত ‘অচিন পাখি’ পরিবেশন করে দলীয় লালন সঙ্গীত –‘মুর্শিদ জানাই যারে’ । বাউল নয়ন সাধু পরিবেশন করেন ‘সাধুসঙ্গ’।

এছাড়াও দলীয় লালন সঙ্গীত পরিবেশন করে একাডেমির শিশু কিশোর সঙ্গীত দল, সরদার রহমত উল্লাহর দল বাঁশরিয়া, নারায়নচন্দ্র শীলের দল লোকাঙ্গন সাংস্কৃতিক সংগঠন। এছাড়াও লালন সঙ্গীত পরিবেশন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক বিভাগ ও সরকারি সংগীত কলেজের শিল্পীবৃন্দ।

অনুষ্ঠানের প্রথম পর্বে লালন সাঁইজির বাণী সুরের মাধ্যমে পরিবেশন করেন করিম বাউল, পারিজাত বাউল এবং রুমা বাউল। দেশের বিভিন্ন জেলা থেকে আগত ও বরেণ্য বিশিষ্ট বাউল শিল্পীবৃন্দরা আসরে লালন সঙ্গীত পরিবেশন করেন। একাডেমির বাউল দলের পরিবেশনা উপভোগ করেন আগত বাউল ভক্ত ও অনুরাগীরা। এছাড়াও পরিবেশিত হয় দলীয় সঙ্গীত ‘ভজো মুর্শিদের কদম এই বেলা’।

জৈষ্ঠ্য বাউল শিল্পীদের মধ্যে বাউল মিরাজ ক্ষ্যাপা, বাউল জাহিদ, বাউল নয়ন সাধু, বাউল আফসানা ইমু, বাউল গরীব মুক্তার, এম আর মানিক এবং ক্ষ্যাপা বিদ্যুৎ সরকার সাঁইজির বাণী পরিবেশন করেন। ‘মিলন হবে কত দিনে’ দলীয় লালন সঙ্গীত পরিবেশন করেন বাউল শিল্পীরা। এছাড়াও বিশিষ্ট বরেণ্য শিল্পী ফরিদা পারভীন, পাগলা বাবলু, সমির বাউল, মানবান আনোয়ার শাহ, খাইরুল ওয়াসি এবং ভগীরত মালু পরিবেশন করেন বাউল সংগীত। পরে পরিবেশিত হয় ‘মিলন হবে কতোদিনে’ দলীয় সংগীত। এছাড়াও সঙ্গীত পরিবেশন করেন বাউল আয়নাল হক বাউল, বাউল মিতুল, উপমা বাউল , ফারুক বাউল, বাউল ফারজান ইভা , সেলিম বাউল , পিউ বাউল , শাহীন বাউল , কৃষ্ণ বাউল, তানিয়া বাউল সুবর্ণা বাউল, বাউল নুরুল ইসলাম শেখ, শিফা বাউল, গোপাল বাউল, রিতা মন্ডল, বাউল সাহেদ আলী, লিনা খাতুন, রনি বাউল, সেন্টু বাউল, আবু বক্কর সিদ্দিক বাউল, পাপিয়া পারুল, মিজান বাউল, রতন বাউল, ফারুক বাউল, বাউল নাজিয়া বৃষ্টি, সেরা কন্ঠের বাউল শিল্পী মাহমুদা বাউল, আবদুল মজিদ, বাউল আখি আঞ্জুম, বাউল ফারুক এবং বাউল অনন্যা চৌধুরী। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন আব্দুল্লাহ বিপ্লব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com