মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

শিশু আলিনা ইসলাম আয়াত খুন ভাড়াটিয়ার ছেলে আবীরকে আসামি করে অভিযোগপত্র দাখিল

  • আপডেট সময় মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩, ৮.২০ পিএম
  • ২০৪ বার পড়া হয়েছে

 

মোঃ শহিদুল ইসলাম
বিশেষ প্রতিনিধিঃ-চট্টগ্রামের আলোকিত ০৫ বছরের শিশু আলীনা ইসলাম আয়াতকে নৃশংসভাবে হত্যা ও গুমের মামলায় আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গতকাল (০৯অক্টোবর) সোমবার চট্টগ্রাম মহানগর আদালতের প্রসিকিউশন শাখায় অভিযোগপত্রটি জমা দেন তদন্ত কর্মকর্তা পিবিআই চট্টগ্রাম মহানগরের পরিদর্শক মনোজ কুমার দে।

অভিযোগপত্রে আয়াতের বাড়ির ভাড়াটিয়ার ছেলে আবীর আলীকে অভিযুক্ত করা হয়েছে। এ ছাড়া এক কিশোরের বিরুদ্ধে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে। তথ্যসূত্রে প্রমাণ না পাওয়ায় আবীরের বাবা-মা ও বোনকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে।
গত বছরের ১৫ নভেম্বর২০২২ইং নগরের ইপিজেড থানার বন্দরটিলা নয়ারহাট এলাকার ওয়াজ মুন্সীর নতুন বাড়ির সামনে থেকে নিখোঁজ হয় আয়াত।
এ ঘটনায় ২৫ নভেম্বর আয়াতদের ভাড়াটিয়া আজহারুল ইসলামের ১৯ বছরের ছেলে আবীর আলীকে গ্রেপ্তার করে পিবিআই। পরে আয়াতকে নৃশংসভাবে হত্যার লোমহর্ষক বর্ণনা দেয় আবীর। আয়াতের দাদার কাছ থেকে মুক্তিপণ আদায় করতে শিশুটিকে কৌশলে জিম্মি করে সে। পরে ধরা পড়ার ভয়ে শিশুটিকে হত্যার পর মরদেহ ছয় টুকরো করে খাল ও সাগরে ছড়িয়ে দেয়। পরে তার দেওয়া তথ্যে আয়াতের খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়।
তদন্ত কর্মকর্তা মনোজ কুমার দে, সাংবাদিকদের জানান, আবীর হতাশাগ্রস্ত ছিল। অনেক কষ্টকর পরিস্থিতির মধ্য দিয়ে
বিভিন্ন জায়গায় চাকরি খুঁজে ব্যর্থ হয় সে। দ্রুত ধনী হওয়ার নেশাও ছিল তার।
এ জন্য পরিকল্পিতভাবে আয়াতকে অপহরণ করে। তিনটি সিএনজিচালিত অটোরিকশা কিনে দ্রুত ধনী হতে আয়াতের দাদার কাছ থেকে ২০ লাখ টাকা মুক্তিপণ আদায়ের পরিকল্পনা ছিল তাঁর এমনটি জানিয়েছেন তদন্ত কর্মকর্তা মনোজ কুমার দে,

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com