মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

আমেরিকান সাংবাদিক ড্যানিয়েলকে হত্যার অভিযোগে দোষী ৪ব্যক্তিকে পাকিস্তানে আবার গ্রেপ্তার

  • আপডেট সময় শনিবার, ৪ এপ্রিল, ২০২০, ৪.৪১ এএম
  • ৩৩৮ বার পড়া হয়েছে

২০০২ সালে একজন আমেরিকান সাংবাদিক ড্যানিয়েল পার্লকে হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত চার ব্যক্তিকে পাকিস্তানে আবার গ্রেপ্তার করা হয়েছে। এর একদিন আগেই একটি প্রাদেশিক আপিল আদালত তাদের দোষী সাব্যস্ত হবার বিষয়টি বাতিল করে দিয়ে তাদেরকে কারাগার থেকে বেরিয়ে যেতে দেয়। এই অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে রয়েছে ব্রিটিশ নাগরিক আহমেদ ওমর সাঈদ শেখ যে কীনা ওয়াল স্ট্র্রিট জার্নালের ঐ সাংবাদিককে হত্যার ষড়যন্ত্রের জন্য দোষী সাব্যস্ত হওয়ায় ১৮ বছর ধরে ফাঁসির আসামি হয়ে কারাগারে ছিল।

অপর তিনজন- ফাহাদ নাসিম , সালমান সাকিব এবং শেখ আদিল যাবজ্জীবন কারাদন্ড ভোগ করছিল। সিন্ধুর প্রাদেশিক আদালত আজ এই চারজনকে আটক করার পক্ষে জন নিরাপত্তার বিষয়টি তুলে ধরে এবং বলে তাদের গ্রেপ্তার করে তিন মাসের জন্য আটক রাখা হোক।

২০০২ সালের জানুয়ারি মাসে ৩৮ বছর বয়সী পার্ল ইসলামপন্থী জঙ্গীদের সঙ্গে ১১ই সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে আক্রমণে সম্পৃক্ততার বিষয়টি তদন্ত করছিলেন, যখন তাঁকে করাচিতে অপহরণ করা হয়। পাকিস্তানী কর্মকর্তারা চারজন অপরাধীকে মুক্তি দিয়ে প্রাদেশিক আদালতের এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করার প্রত্যয় প্রকাশ করেছেন।

দু’সদস্য বিশিষ্ট বিচারকদের প্যানেলের ঐ রায়কে ওয়াশিংটনসহ বিশ্বের সর্বত্র এবং পাকিস্তানের ভেতরেও যারা সাংবাদিকদের অধিকার ও সুরক্ষা নিয়ে কাজ করছেন, তারা সবাই তীব্র সমালোচনা করেছেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের দক্ষিণ এশিয়া বিষয়ক উপ সহকারী মন্ত্রী অ্যালিস ওয়েলস এক টুইট বার্তায় লিখেছেন ড্যানিয়েল পার্লের হত্যার জন্য দোষী সাব্যস্ত করার রায় পাল্টে দেয়া বিশ্বের যে কোন জায়গায় সন্ত্রাসের শিকারদের উদ্দেশ্যমূলক ভাবে অপমান করার শামিল। আমরা তাই এই রায়ের বিরুদ্ধে পাকিস্তানের আপিল করার সিদ্ধান্তকে স্বাগত জানাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com