বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের ভ্যাকসিন ইঁদুরের ওপর প্রয়োগ

  • আপডেট সময় শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০, ১০.১৪ পিএম
  • ৩২১ বার পড়া হয়েছে

করোনাভাইরাসের ভ্যাকসিন ইঁদুরের ওপর প্রয়োগ করে সফলতা পেয়েছেন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার পিটার্সবার্গ ইউনিভার্সিটির ওষুধ বিশেষজ্ঞদের একটি দল। ইঁদুরের শরীরে ভ্যাকসিনটি প্রয়োগের পর অ্যান্টিবডি তৈরি হওয়ার দাবি করেছেন তারা। খবরটি প্রকাশ করা হয়েছে ল্যানসেট জার্নালে।

সেখানে পিটার্সবার্গ স্কুল অব মেডসিনের ডাক্তার আন্দ্রে গামবট্টো বলেন, ২০০৩ সালে সার্স করোনাভাইরাস এবং ২০১৪ সালে মার্স করোনাভাইরাসের ব্যাপারে আমাদের অভিজ্ঞতা আছে। ভাইরাসের বিরুদ্ধে কিভাবে ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে কাজে লাগাতে হয়, সেটা আমাদের জানা আছে। নতুন এই করোনাভাইরাসের বিরুদ্ধে কিভাবে লড়াই করতে হবে সেই ধারণা আমাদের যথেষ্ট আছে।

তিনি আরও বলেন, প্রাথমিক কাজ সেরে আমরা অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছি। এখন ভ্যাকসিনটি প্রস্তুত করতে অর্থের প্রয়োজন। কারণ, আমরা জানি না যে, করোনা মোকাবেলা এখনই করা না গেলে পরের অবস্থা ঠিক কী হবে।

তিনি বলেন, এই অসময়ে বিভিন্ন দেশের বিজ্ঞানিরা ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে সবার আগে এটি তৈরি করাটা জরুরি। আমাদের সেই ক্ষমতা এবং দক্ষতা রয়েছে। নতুন এই ভ্যাকসিনের তারা নাম দিয়েছেন পিটকোভ্যাক। যার পূর্ণরূপ পিটার্সবার্গ করোনাভাইরাস ভ্যাকসিন।

গবেষকদের দাবি, বসন্ত রোগের ভ্যাকসিনের আদলে এটি তৈরি করা হয়েছে। এটি উন্নত প্রযুক্তিতে তৈরি করা হয়েছে। এবং দ্রুত অত্যধিক পরিমাণে প্রস্তুত করা সম্ভব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com