বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

দেশীয় অস্ত্রসহ ডাকাত চক্রের ৭ সদস্য গ্রেফতার

  • আপডেট সময় বুধবার, ৪ অক্টোবর, ২০২৩, ৯.১২ পিএম
  • ১৬৫ বার পড়া হয়েছে

রাজধানীর মোহাম্মদপুর ও শ্যামপুর থানা এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-তেজগাঁও বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো মোঃ হারুন বেপারী, মোঃ শাহাবুদ্দিন হাওলাদার,  মানিক ওরফে মইনুল ওরফে মাইনুদ্দিন, মোঃ তাঁরা মিয়া, মোঃ নুরুজ্জামান দেওয়ান ওরফে জামান, মোঃ কামরুল ও মোঃ আসাদ খান।

 

আজ বুধবার সকালে ডিএমপির ডিবি কম্পাউন্ডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ বিষয়ে বিস্তারিত জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ বিপিএম (বার), পিপিএম (বার)।

অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, মোহাম্মদপুর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আনিচ উদ্দীনের নেতৃত্বে গত সোমবার (৩ অক্টোবর ২০২৩খ্রি.) মোহাম্মদপুর থানার বছিলা এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ ডাকাত দলের ৪ জনকে গ্রেফতার করেন । তাদের দেওয়া তথ্যের  ভিত্তিতে রাজধানীর শ্যামপুর থানা এলাকা থেকে আরও ৩ ডাকাতকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে লুণ্ঠিত ১৬টি ব্যাটারি, ১টি বড় ট্রাক, ২টি চাপাতি, ১টি ছুরি, ১টি তালা কাটার যন্ত্র, ১টি সাবল, ২টি হাতুড়ি,  ১টি লোহার রড উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের অপরাধের কৌশল সম্পর্কে গোয়েন্দা কর্মকর্তা বলেন, আসামীরা ঢাকা মহানগরসহ বিভিন্ন এলাকায় দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে বাসে ডাকাতি করে, দোকান, গোডাউন ও বাসা বাড়ির তালা কেটে ডাকাতি করে। গ্রেফতারকৃতদের প্রত্যেকের নামে একাধিক ডাকাতি মামলা রয়েছে। আসামীরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য।। ডাকাতির লুণ্ঠিত মালামাল ক্রয়ে জড়িত এবং ডাকাত দলের প্রধান পৃষ্ঠপোষক মোঃ নুরুজ্জামান দেওয়ান ওরফে জামান ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার বাস্তা ইউনিয়নের একজন ইউপি সদস্য।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মোহাম্মদপুর ও শ্যামপুর থানায় ২টি পৃথক মামলা দায়ের করা হয়েছে বলে জানান এই গোয়েন্দা কর্মকর্তা।

-ডিএমপি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com