সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

শিল্পী সম্মানীর উপর১০ শতাংশ উৎসে কর প্রত্যাহারের দাবি

  • আপডেট সময় শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩, ৭.৩৯ পিএম
  • ১৯৩ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ-এবারের বাজেটে সংস্কৃতিকর্মীদের উপর আরোপিত ১০ শতাংশ উৎসে কর মওকুফ করার দাবি জানিয়েছে বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ। গত ২৯ সেপ্টেম্বর শুক্রবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন ও “প্রতিবাদী শিল্পী সমাবেশে এ দাবি জানায় সংগঠনটি।

সংগঠনের সহ-সভাপতি রবীন্দ্রসংগীত শিল্পী রোকাইয়া হাসিনা-এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বরেণ্য কবি ও সাংবাদিক নাসির আহমেদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, লালনগীতি শিল্পী ফরিদা পারভীন, লোকসঙ্গীত আকরামুল ইসলাম, লোকসঙ্গীত শিল্পী আবু বকর সিদ্দিক, রবীন্দ্রসংগীত শিল্পী ফাহিম হোসেন চৌধুরী, শিল্পী ড, বিশ্বজিৎ রায়, ড. জয়ন্ত চট্টোপাধ্যায়, আবৃত্তি শিল্পী অধ্যাপক রূপা চক্রবর্তী প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শিল্পী নারায়ণ চন্দ্র শীল।

সমাবেশে বক্তারা বলেন, শিল্পীদের সম্মানী দেওয়ার নামে মূলত বহুকাল ধরে অসম্মানিতই করা হয়। এত কম সম্মানী দেওয়া যা ভাষায় প্রকাশ করা যায় না। তারা বলেন, প্রধানমন্ত্রী বোধহয় এই স্বল্প সম্মানি এবং তার উপর আরোপিত করের কথা জানেন না। জানালে নিশ্চয়ই তিনি ব্যবস্থা নিবেন। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, সম্মানী কোন বেতন নয়, আইনগতভাবেই এর উপর কর আরোপ করা যায় না। এই যুক্তির ভিত্তিতেই সাবেক অর্থমন্ত্রী ড. আবুল মাল আবদুল মুহিত শিল্পী সম্মানীর উপর কর তুলে দিয়েছিলেন। তিনি সমগ্র শিল্পী সমাজকে ঐক্যবদ্ধ হ’য়ে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার আহ্বান জানান।

সমাবেশে বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়। এর মধ্যে রয়েছে আগামী ০৬ অক্টোবর সকল বিভাগীয় শহরে প্রতিবাদ সমাবেশ। আগামী ১৩ অক্টোবর সকল জেলা শহরে প্রতিবাদ সমাবেশ। অর্থমন্ত্রী, তথ্যমন্ত্রী ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে স্মারকলিপি পেশ এবং প্রধানমন্ত্রীর দপ্তরে স্মারকলিপি প্রদান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com