মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী

অভিনব কায়দায় মোটরসাইকেলে ফেন্সিডিল বহনকালে ২জন গ্রেফতার

  • আপডেট সময় শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩, ৭.৩৩ পিএম
  • ১৯৫ বার পড়া হয়েছে

রাজধানীর শ্যামপুর এলাকা থেকে অভিনব কায়দায় মোটরসাইকেলে ফেন্সিডিল বহনকালে দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-উত্তরা বিভাগ। গ্রেফতারকৃতদের নাম- মোঃ পাপ্পু মিয়া ও মোঃ জিহাদ।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১২০ বোতল ফেন্সিডিল ও ফেন্সিডিল পরিবহনে ব্যবহৃত ২টি মোটরসাইকেল জব্দ করা হয়।

 

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর ২০২৩ খ্রি.) বিকাল ৪:৩০টায় শ্যামপুর থানার পশ্চিম ধোলাইপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা-উত্তরা বিভাগের বিমানবন্দর জোনাল টিম।

 

গোয়েন্দা-উত্তরা বিভাগের বিমানবন্দর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ সাইফুল আলম মুজাহিদ জানান, কতিপয় মাদক কারবারি কুমিল্লা জেলা হতে বিক্রয়ের উদ্দেশ্যে ফেন্সিডিল সংগ্রহ করে দুইটি মোটরসাইকেলযোগে শ্যামপুর  থানার পশ্চিম ধোলাইপাড় এলাকায় আসছে। এমন তথ্যের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে দুইটি মোটরসাইকেলসহ পাপ্পু ও জিহাদকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্যমতে মোটরসাইকেলের ট্যাংকির ভিতর থেকে ১২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের শ্যামপুর থানার রুজুকৃত মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে মর্মে জানান গোয়েন্দা এ কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com