মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

স্পেনে এক লক্ষ ছাড়িয়ে গেছে করোনাভাইরাস আক্রান্তে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০, ৪.১৭ এএম
  • ২৯১ বার পড়া হয়েছে

স্পেন ঘোষণা করেছে যে সে দেশে করোনাভাইরাসে আক্রান্তদের নিশ্চিত সংখ্যা এক লক্ষ ছাড়িয়ে গেছে। স্পেন হচ্ছে করোনা ভাইরাসে আরেকটি কেন্দ্রস্থল এবং আক্রান্তের সংখ্যার দিক দিয়ে কেবল মাত্র যুক্তরাষ্ট্র ও ইটালি থেকে পিছিয়ে আছে।  এই ঘোষণায় সেই নয় হাজারের ও বেশি লোক রয়েছেন, যারা এই সংক্রামক ব্যাধিতে মারা গেছেন।

ওদিকে এ বছর জুলাই মাসে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে হজ্জ পালনের জন্য মুসলমানদের সৌদি আরবে যাবার কথা। তবে এই সংক্রামক ব্যাধি মহামারি আকারে দেখা দেয়ায় সৌদি আরব এরই মধ্যে মুসলমানদের দুটি পবিত্র নগরী মক্কা ও মদীনায় প্রবেশ নিষিদ্ধ করেছে। হজ্জ ও উমরাহ বিষয়ক সৌদি মন্ত্রী মোহাম্মদ সালেহ বিন তাহের বান্তেন সেখানকার রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, পরিস্থিতি আরো পরিস্কার হবার জন্য লোকজনকে অপেক্ষা করতে হবে।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, এখানে সম্ভবত এক লক্ষ থেকে দু’লক্ষ চল্লিশ হাজার লোকের মৃত্যুর জন্য আমেরিকানদের প্রস্তুত থাকতে হবে। এই সংখ্যা কমানোর জন্য শারিরীক দূরত্ব বজায় রাখতে হবে। যুক্তরাষ্ট্রের National Institute of Allergy and Infectious Diseases এর পরিচালক ড. অ্যান্টনি ফাউসি বলেন তিনি আশা করছেন মৃত্যুর সংখ্যা অতবেশি হবে না তবে বাস্তবতার কারণেই লোকজনকে প্রস্তুত থাকতে হবে। তিনি বলেন যে এ রকম দূরত্ব রাখা, লক ডাউনের মধ্যে থাকা সামাজিক এবং অর্থনৈতিক দৃষ্টি ভঙ্গি থেকে সুবিধাজনক নয় । কিন্তু এটাই হচ্ছে আমাদের সমস্যার জবাব। সুতরাং আসুন আমরা সবাই আগামি তিরিশ দিন এ ব্যাপারে একতাবদ্ধ থাকি ।

বিশ্ব ব্যাপী বিভিন্ন দেশ তাদের শহর, অঞ্চল এমন কী গোটা দেশে লক ডাউন শুরু করেছে। ভিয়েতনাম গতকাল থেকে দু’সপ্তার জন্য জরুরি নয় এমন সব কর্মকান্ডের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। গত সপ্তায় নিউ জিল্যান্ড রেস্টুরেন্ট, পানশালা, অফিস এবং স্কুল বন্ধ করে দেয়। প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডেন গতকাল বলেন যে এই পদক্ষেগুলো এ পর্যন্ত কতোটা সহায়ক হয়েছে, তা বলার সময় এখনো আসেনি। তিনি এই রোগ নির্ণয়ের উপর আরো পরীক্ষা চালিয়ে যাবার উপর জোর দেন। নিউজিল্যান্ডে আরো ৬১ জন করোনাভাইরাসে আক্রান্ত হ্ওয়ায় এ পর্যন্ত আক্রান্তের মোট সংখ্যা দাড়িয়েছে ৭০৮ জন ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com