বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

রাণীনগরে আওয়ামীলীগ নেতার উপর মুখোশধারীদের হামলা

  • আপডেট সময় বুধবার, ১ এপ্রিল, ২০২০, ৯.১১ পিএম
  • ৩৫৯ বার পড়া হয়েছে

 

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগর উপজেলার কালীগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুবাস চন্দ্র সরকারের উপর মুখোশ ধারীরা হামলা করেছে। এতে আহত হলে সুবাসকে রাণীনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে গৌরদীঘি রাস্তার মাঝখানে।
হাসপাতালে চিকিৎসাধী সুবাস চন্দ্র সরকার জানান,মঙ্গলবার রাতে বেলঘড়য়িা বাজারে কাজ শেষে মটরসাইকেল যোগে রাত অনুমান পৌনে ৯টায় বাড়ী ফিরছিলেন। এসময় গৌরদীঘি রাস্তার মাঝখানে পৌছলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা ৪/৫জন মূখোশধারী রশি দিয়ে পথ রোধ করে মটরসাইকেল চলন্ত অবস্থায় হামলা চালায় । এসময় হামলাকারীরা লোহার রড দিয়ে এ্যালোপাতারী মারপিট করে। কোন রকমে সেখান থেকে মটরসাইকেল নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে সটকে পরেন তিনি। এসময় হামলাকারীরাও দু’টি মটরসাইকেল যোগে পালিয়ে যায়।স্থানীয়রা রাতেই তাকে রাণীনগর হাসপাতালে ভর্তি করে দেয়। হামলা কারীরা সবাই মূখোশধারী ছিলো বলে জানিয়েচেন তিনি। তবে কারা,কেন তার উপর এই হামলা চালিয়েছে তা বলতে পারেননি। সুবাস চন্দ্র গৌরদীঘি গ্রামের মৃত সুরেস চন্দ্র সরকারের ছেলে।
রাণীনগর থানার ওসি মো: জহুরুল হক বলেন,ঘটনা শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com