বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

তালতলীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাবেক সেনা সদস্য গ্রেফতার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩, ৪.০৪ এএম
  • ১৬৯ বার পড়া হয়েছে

মল্লিক জামালঃ বরগুনার তালতলীতে চেক প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাবেক সেনা সদস্য মহসিন ফকিরকে (৩৭)কে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ অগাস্ট ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ছোট বগি ইউনিয়নের চরপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।মহসিন ফকির ওই গ্রামের মৃত শাহজাহান ফকির ছেলে।

জানা গেছে, চেক প্রতারণা মামলায় আদালত কতৃক দুই মাস বিনাশ্রম কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা দন্ডে দন্ডিত আসামি মহসিন ফকির দীর্ঘদিন পলাতক থাকার পর বাড়ি এসেছে। এমন গোপন তথ্য পেয়ে রাতেই অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

মাদক সংশ্লিষ্ট থাকার কারণে সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত হয়েছিলেন মহসিন ফকির।চলতি বছরের ২৭ শে ফেব্রুয়ারি ১ কেজি গাঁজা সহ গ্রেফতার হয়েছিলেন। তার নামে বিভিন্ন থানায় একাধিক মামলা ও রয়েছে বলেও জানা গেছে।

তালতলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামি মহসিনকে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com