মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

জবি সাংস্কৃতিক কেন্দ্রের নয়া সভাপতি তামজিদা, সাধারণ সম্পাদক মেহেদী

  • আপডেট সময় শনিবার, ১২ আগস্ট, ২০২৩, ১২.৩৮ পিএম
  • ২১৪ বার পড়া হয়েছে

হারুন,জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সাংস্কৃতিক কেন্দ্রের ২০২৩-২০২৪ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ১৩তম ব্যাচের শিক্ষার্থী তামজিদা ইসলাম, সাধারণ সম্পাদক হয়েছেন চারুকলা বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী মেহেদী হাসান। আগামী এক বছরের জন্য নতুন এ কমিটির অনুমোদন দেয়া হয়।

প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্র। সংস্কৃতির চর্চায় সক্রিয় রয়েছে বিশ্ববিদ্যালয়ের এই সংগঠন। বিশ্ববিদ্যালয়ের ভিতরে ও বাইরে সংগঠনটি নানা কর্মশালা ও অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে দেশীয় সংস্কৃতির বিকাশে সহযোগীতা করে থাকে।

বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের প্রধান উপদেষ্টা চারুকলা বিভাগের অধ্যাপক ড. বজলুর রশিদ খান কার্যনির্বাহী সংসদের ৩৭ সদস্যের কমিটি ঘোষণা করেন। এ সময় জবি সাংস্কৃতিক কেন্দ্রের উপদেষ্টা এবং সদ্য বিদায়ী কমিটির সভাপতি আসফিকুর রহমান ও সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম ভূঁইয়া উপস্থিত ছিলেন।

নতুন কমিটিতে সহসভাপতি হিসেবে রয়েছেন জেবুন্নেছা সরকার নিঝুম, রকি আহমেদ, আনিসুর রহমান রুবেল ও ফারজানা আলম প্রীতি। যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন সুব্রত পাল, শান্তা সাদিয়া রহমান, মাহমুদুল হাসান তন্ময় ও আল আরবী লাবনী।

এবিষয়ে নবনির্বাচিত সভাপতি তামজিদা ইসলাম বলেন, সকল সিনিয়র ও উপদেষ্টাবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান আমাকে এই পদের জন্য নির্বাচিত করার জন্য। আমি প্রথম বর্ষ থেকেই সাংস্কৃতিক কেন্দ্রের সাথে যুক্ত ছিলাম, আছি ইনশাআল্লাহ আগামীতে ও থাকবো । আমার কাছে এই সংগঠন একটা আত্মতৃপ্তির জায়গা, ভালোবাসার জায়গা। ইনশাআল্লাহ সামনে ভালো কিছু করার ইচ্ছা আছে। আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর সবচেয়ে পুরোনো সংগঠন হলো আমাদের এই সাংস্কৃতিক কেন্দ্র, সেই জায়গা টা ধরে রাখার চেষ্টা করবো যেনো ভবিষ্যতে ও এই সংগঠনের মান একই রকম আটুট রাখতে পারি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com