মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রেসক্লাবে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত তালতলীতে অভিমানে গ্যাস ট্যাবলেট খেয়ে তরুনীর আত্মহত্যা ‎ রায় ও গেজেট কার্যকর, তবু শপথে বাধা কেন?—মানিকগঞ্জে ক্ষোভ সংসদ সদস্য জসিম উদ্দিনের সঙ্গে টিটুর সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন ও জনস্বার্থ ইস্যুতে আলোচনা ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

করোনায় আক্রান্ত হয়ে কঙ্গোর সাবেক প্রেসিডেন্টের মৃত্যু

  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০, ১১.৩১ পিএম
  • ২৬৭ বার পড়া হয়েছে

করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন কঙ্গো প্রজাতন্ত্রের সাবেক প্রেসিডেন্ট জ্যাকস জোয়াকুইম ইয়োম্বি ওপাঙ্গো।

তিনি সোমবার (৩০ মার্চ) কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে প্যারিসের একটি হাসপাতালে মারা গেছেন। খবর এএফপি’র।

তিনি ১৯৭৭ সাল থেকে ১৯৭৯ সাল পর্যন্ত কঙ্গোর নেতৃত্ব দিয়েছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

কঙ্গোর উত্তরাঞ্চলে ১৯৩৯ সালে তার জন্ম। ওপাঙ্গো ছিলেন একজন সেনা কর্মকর্তা। প্রেসিডেন্ট মারিয়েন এনগৌবি হত্যাকান্ডের পর রাষ্ট্রক্ষমতায় বসেন তিনি।

কঙ্গোয় ১৯৯৭ সালে গৃহযুদ্ধ শুরুর পর ওপাঙ্গো ফ্রান্সে নির্বাসন জীবন শুরু করেন। ২০০৭ সালে দেশে ফিরতে পারলেও অসুস্থতার কারণে ফ্রান্স ও কঙ্গোতে থাকতেন ওপাঙ্গো।

মধ্য আফ্রিকান দেশটিতে ১৯৯১ সালে বহু দলীয় রাজনীতির আবির্ভাব ঘটানো জাতীয় সম্মেলনের আগে মুক্তি পান ওপাঙ্গো। র‌্যালি ফর ডেমোক্রেসি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি প্রতিষ্ঠা করেন তিনি। তবে ১৯৯২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যান।

প্রেসিডেন্ট প্যাসকাল লিসোবার সঙ্গে যুক্ত হয়ে ১৯৯৪ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত কঙ্গোর প্রধানমন্ত্রী হন তিনি।

বিশ্বজুড়ে মহামারী রূপ নেওয়া করোনায় এ পর্যন্ত ৭ লাখ ৮৭ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে, মারা গেছে প্রায় ৩৮ হাজার। আর সুস্থ হয়েছেন ১ লাখ ৬৬ হাজারের বেশি মানুষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com