মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

চবিতে গবেষণা খাতে বাড়লো বাজেট

  • আপডেট সময় সোমবার, ৩১ জুলাই, ২০২৩, ৭.১৩ পিএম
  • ১৯৫ বার পড়া হয়েছে

এন,এম,উল্লাস,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতিনিধিঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৩৫তম সিনেট অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সিনেট সভাপতি অধ্যাপক ড. শিরীণ আখতারের সভাপতিত্বে বাজেট পেশ করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও সিনেট সদস্য সচিব কে এম নূর আহমদ। অনুমোদিত বাজেটে বেতন-ভাতা খাতে বরাদ্দের পরিমাণ ২৫১ কোটি ২৫ লাখ টাকা, যা মোট বাজেটের ৬১ দশমিক ৯৮ শতাংশ। এছাড়া পেনশনের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৬২ কোটি ৩৬ লাখ। সর্বমোট ৩১৩ কোটি ৬১ লাখ টাকা যাবে বেতন ভাতা ও পেনশন খাতে। যা মোট বাজেটের ৭৭ দশমিক ৩৭ শতাংশ।

২০২৩-২৪ অর্থবছরে মোট বাজেটের বিপরীতে বিশ্ববিদ্যালয়ের প্রাপ্তি ধরা হয়েছে ৩৯৮ কোটি ৪৩ লাখ টাকা। ঘাটতি বাজেট রয়েছে ৬ কোটি ৯২ লাখ টাকা। একইসঙ্গে গত অর্থবছরের সংশোধিত বাজেট ৩৯৬ কোটি ৫ লাখ টাকা সিনেট সভায় অনুমোদন করা হয়। বাজেটে বরাদ্দের পরিমাণ বেড়েছে গবেষণায়। গবেষণা খাতে বরাদ্দ ৮ কোটি ৫৫ লাখ টাকা। যা মোট বাজেটের ২ দশমিক ১০ শতাংশ। যা গত বছরের তুলনায় ২ কোটি টাকা বেশি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com