ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি,ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি হাসিম উদ্দিন আহমেদ এর ১২ তম মৃত্যু বার্ষিকীতে রুহের মাগফিরাত কামনা করা হয়।

১৫ জুলাই শনিবার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি একাদিকবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য জননেতা আলহাজ্ব মোঃআবদুছ ছাত্তার।
এসময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহমেদ ও তার পরিবারের লোকজন এবং দলীয় নেতা কর্মী সহ আরো অনেকেই হাসিম উদ্দিন আহমেদ এর কবর জিয়ারত করেন।