মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ভাড়াটিয়াকে বেধে দুধর্ষ ডাকাতি

  • আপডেট সময় বুধবার, ১২ জুলাই, ২০২৩, ২.৩২ পিএম
  • ২২৭ বার পড়া হয়েছে

মো:মনসুর আলী,রুহিয়া(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ভাড়াটিয়াকে বেঁধে দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার সময় রুহিয়া থানার অন্তর্গত উত্তরা বাজারে বিশিষ্ট ব্যবসায়ী মুশারুল হক এর বাসায় এই ডাকাতির ঘটনা ঘটে।

জানা যায়, প্রভাস রায় প্রায় ৫ বছর যাবত মুশারুলের বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছে। মঙ্গলবার (১১জুলাই) দিবাগত রাত ২,টার সময় ডাকাত দলের প্রায় ১২-১৫ জন বাসার গেট এবং দরজার তালা ভেংগে প্রবেশ করে এবং ভাড়াটিয়া প্রভাস রায়কে বেধে মারপিট করে নগদ ৭৫/৮০ হাজার টাকা এবং প্রায় ২ ভরি সোনার অলঙ্কার নিয়ে যায় ডাকাত দল। ডাকাতিকালে তারা ঘরের আসবাবপত্র এবং কাপর-চোপর তছ-নছ করে রাখে। প্রভাস রায় এই প্রতিবেদককে জানান, আমরা রাত ১১ টার সময় বাসার গেট এবং ঘরের দরজায় তালা দিয়ে ঘুমিয়ে পরি। পরবর্তীতে রাত ২টার সময় ডাকাত দলের প্রায় ১০/১২ জন ডাকাত বাসার গেট এবং দরজার তালা ভেংগে ভিতরে প্রবেশ করে আমাকে বেঁধে মারপিট করে নগদ ৭৫/৮০ হাজার টাকা এবং প্রায় ২ ভরি সোনার অলঙ্কার নিয়ে যায় ডাকাতরা। তিনি আরো বলেন, ডাকাতদল আমার বাসায় প্রায় ৪৫ মিনিট অবস্থান করে ডাকাতির তান্ডব চালায়।

রুহিয়া থানার অফিসার ইনর্চাজ মোঃ সোহেল রানা জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থলে রাতেই যাই। তিনি আরো বলেন,এখনো কোন অভিযোগ করেনি অভিযোগ পেলে এটা ডাকাতি নাকি সাজানো অন্য কিছু তা আমরা তদন্ত করে দেখছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com