মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে ডিএমপির ট্রাফিক বিভাগের নির্দেশনা

  • আপডেট সময় রবিবার, ২৫ জুন, ২০২৩, ৬.১৭ পিএম
  • ১৩২ বার পড়া হয়েছে

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে অনেকেই নাড়ীর টানে বাড়ি ফিরতে শুরু করেছে। হয়তো আপনারও ঢাকা ছাড়ার পরিকল্পনা চূড়ান্ত। আপনার ঈদ হোক নির্বিঘ্ন। ঈদ হোক আনন্দময়। আর তাই নির্বিঘ্নে বাড়ি ফিরতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিম্নোক্ত বিষয়গুলো মেনে চলার জন্য অনুরোধ করছে।

১। হাটে ট্রাক হতে গরু নামানোর এবং বিক্রীর সময়ে সংশ্লিষ্ট সড়ক মহাসড়কের ট্রাফিক ম্যানেজমেন্ট যেন ব্যহত না হয়।

২। নৌপথে ট্রলার এর মাধ্যমে রাজধানীতে আসা কোরবানীর পশু যেন সুশৃঙ্খলভাবে নির্ধারিত হাটে যেতে পারে সে বিষয়ে যথাযথ নজরদারি রাখা।

৩।গরুর হাটকেন্দ্রিক স্বাচ্ছন্দ্য যাতায়াতের জন্য পার্কিং এর সুব্যবস্থা নিশ্চিত করা।

৪।যত্রতত্র যেন কোরবানীর পশুর হাট না বসে এবং ট্রাফিক ম্যানেজমেন্ট সঠিক থাকে তা নিশ্চিত করা।

৫।পশুবাহী গাড়িসমূহ অবশ্যই সিটি কর্পোরেশন কর্তৃক অনুমোদিত হাটের ভিতর লোড-আনলোড করতে হবে।

৬।গরুর হাট কেন্দ্রিক সুষ্ঠু ট্রাফিক নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন, হাট ইজারাদার, পরিবহন মালিক, শ্রমিকনেতৃবৃন্দের সাথে প্রয়োজনীয় সমন্বয় করা হবে।

৭। টার্মিনাল ও পশুরহাট কেন্দ্রিক সঠিক ট্রাফিক ব্যবস্থাপনার জন্য মোবাইল কোর্ট পরিচালনা করা।

৮। টার্মিনাল কেন্দ্রিক যাত্রী উঠানামা টার্মিনালের ভেতর হতেই করা হবে।

৯।যাত্রী পরিবহন ও পশুবহনকারী গাড়ির চলাচল সুশৃঙ্খল করার জন্য ঢাকা মহানগরীর এন্ট্রি /এক্সিট পয়েন্ট এ ইনকামিং / আউটগোয়িং রোডে এ সমন্বয়ের মাধ্যমে পরিবহন চালনা করা।

১০। ঢাকা মহানগরী হতে ছেড়ে যাওয়া দূরপাল্লার যানবাহনগুলোকে অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন থেকে নিবৃত থাকতে হবে।

১১। আন্তঃজেলা পরিবহনের যাত্রীগণ বা গমন প্রত্যাশীদের প্রধান সড়কে এসে অপেক্ষা বা দাঁড়িয়ে না থেকে টার্মিনালের ভিতরে অবস্থান করার জন্য আহবান করা হলো।

১২। সংশ্লিষ্ট যাত্রীরা অবশ্যই যানবাহনে টিকিট বহন করবেন।

১৩। কোন যানবাহনেই ছাদের উপর অতিরিক্ত যাত্রী বহন করবে না।

১৪। যাত্রী তোলার ক্ষেত্রে বাসের চালকরা এমন কোন অসম প্রতিযোগীতায় অংশ নিবেন না যেন সড়কের শৃঙ্খলা বিঘ্ন ঘটে ও জীবনহানীর সম্ভবনা থাকে।

১৫। টার্মিনাল ভিত্তিক কাউন্টারগুলোতে ভাড়ার চার্ট প্রদর্শন করতে হবে।

১৬। ঈদের পূর্বের ০৩ দিন কোন ভারী যানবাহন যেন ঢাকা মহানগরীতে না ঢুকে সে বিষয়ে দৃষ্টি আরোপ করা।

১৭। ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ রেল স্টেশন এবং বিমানবন্দর কেন্দ্রিক রুটগুলো চলাচল উপোযোগী রাখতে স্বচেষ্ট থাকা।

১৮। জনগণ যেন যাত্রা পথে অপরিচিত ব্যক্তির কাছ থেকে কোন খাদ্য বা পানীয় গ্রহণ না করে সে বিষয়ে সচেতনতামূলক কর্মকান্ড পরিচালনা করা।

১৯। যাত্রাপথে জনগণের ব্যক্তিগত মালামালে ও অর্থ যেন সাবধানে রাখে সে বিষয়ে তাদের সচেতন করা।

২০। মোটর সাইকেলের চালক ও আরোহীদের ঢাকার বাইরে দূরপাল্লার যাতায়াতের সময় অবশ্যই হেলমেট পরিধান করতে হবে।

২১ । ঈদের আগে-পরে ফাঁকা রাস্তায় ওভারস্পীড প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে ।

২২। ঈদকে ঘিরে বিনোদন কেন্দ্রিক রুটগুলোর ট্রাফিক ব্যবস্থাপনা সঠিক রাখতে সচেষ্ট থাকা।

২৩। আনফিট / রুট পারমিট বিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান চলমান আছে, থাকবে।

২৪ । প্রধান প্রধান ঈদ জামাত কেন্দ্রিক ট্রাফিক ম্যানেজমেন্ট সচল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রয়োজনে ট্রাফিক কন্ট্রোল রুম: ০১৭১১-০০০৯৯০ অথবা জাতীয় জরুরী সেবা: ৯৯৯ এ ফোন করার জন্য অনুরোধ করা হলো।

আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। নাগরিক জীবনের নিরাপত্তা বিধান, ঈদের অনাবিল আনন্দ এবং শান্তি অটুট রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ আপনার আন্তরিক সহযোগিতা কামনা করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com