মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত

ঢাকার দুই সিটিতে ১৯টি স্থানে বসবে কোরবানির পশুর হাট

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩, ৭.১০ পিএম
  • ১২৮ বার পড়া হয়েছে

ঈদুল আজহার আর মাত্র কয়েকদিন বাকি। এ বছর ঢাকার দুই সিটিতে ১৯টি স্থানে বসবে কোরবানির পশুর হাট। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে ৯টি এবং উত্তর সিটিতে ১০টি স্থানে পশুর হাট বসবে। ইতিমধ্যে উভয় সিটি করপোরেশন এসব হাটের ইজারাদার ও স্থান সুনির্দিষ্ট করেছে।

দক্ষিণ সিটির অস্থায়ী এসব পশুর হাটের মধ্যে রয়েছে- ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি কলেজ সংলগ্ন উন্মুক্ত এলাকা, পোস্তগোলা শশ্মানঘাট সংলগ্ন আশ-পাশের খালি জায়গা, খিলগাঁও মেরাদিয়া বাজার সংলগ্ন আশ-পাশের খালি জায়গা, যাত্রাবাড়ি দনিয়া কলেজ সংলগ্ন আশ-পাশের খালি জায়গা, ধোলাইখাল ট্রাক টার্মিনাল সংলগ্ন উন্মুক্ত এলাকা, লালবাগের রহমতগঞ্জ ক্লাব সংলগ্ন আশ-পাশের খালি জায়গা, আমুলিয়া মডেল টাউন এর আশ-পাশের খালি জায়গা।

এ ছাড়া দক্ষিণ সিটি করপোরেশনের এলাকায় উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজার এর মৈত্রী ক্লাব সংলগ্ন আশ-পাশের খালি জায়গা এবং লিটল ফ্রেন্ডস ক্লাব সংলগ্ন খালি জায়গা ও কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন বিশ্বরোডের আশ-পাশের খালি জায়গায় হাট বসবে।

অন্যদিকে উত্তর সিটি করপোরেশনের ১টি স্থায়ী ও ৯টি অস্থায়ী পশুর হাটগুলোর মধ্যে রয়েছে-বাড্ডা ইস্টার্ন হাউজিং আফতাব নগরস্থিত ব্লক-ই, এফ, জি, এইচ পর্যন্ত যা সাবেক বাড্ডা ইউনিয়ন পরিষদের অংশের খালি জায়গা, দক্ষিণখানের কাওলা শিয়াল ডাঙ্গা সংলগ্ন খালি জায়গা, উত্তরা ১৭ নং সেক্টরে বৃন্দাবন থেকে উত্তর দিকে বিজিএমইএ পর্যন্ত খালি জায়গা, ভাটারা (সাইদ নগর) পশুর হাট, মোহাম্মদপুর বছিলা এলাকায় ৪০ ফুট সড়ক সংলগ্ন রাজধানী হাউজিং ও বছিলা গার্ডেন সিটির খালি জায়গা, মিরপুর গাবতলী গবাদি পশুর হাট (স্থায়ী হাট), মিরপুরের ৬ নাম্বার ওয়ার্ডের ৬ নাম্বার সেকশন (ইস্টার্ন হাউজিং) এর খালি জায়গা, ৪৪ নাম্বার ওয়ার্ডের অন্তর্গত কাঁচকুড়া বেপারীপাড়ার রহমান নগর আবাসিক প্রকল্পের খালি জায়গা, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের খেলার মাঠের খালি জায়গা এবং খিলক্ষেত খাঁপাড়া উত্তর পার্শ্বে জামালপুর প্রপার্টিজ এর খালি জায়গায় হাট বসবে। তথ্য সূত্র: বার্তা ২৪ ডটকম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com