মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’

রাষ্ট্রপতি পবিত্র হজ পালনে শুক্রবার সৌদি আরব যাবেন

  • আপডেট সময় বুধবার, ২১ জুন, ২০২৩, ৪.৪৭ পিএম
  • ১৪২ বার পড়া হয়েছে

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন সৌদি সরকারের রাজকীয় অতিথি হিসেবে পবিত্র হজ পালনে শুক্রবার সৌদি আরব যাবেন।
প্রেস সচিব জয়নাল আবেদীন আজ বাসসকে বলেন, ‘রাষ্ট্রপতি শুক্রবার বিকেলে রাজকীয় অতিথি হিসেবে পবিত্র হজ পালনে সৌদি আরব যাবেন।’
তিনি আরো বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি বিমান (ফ্লাইট নং : বিজি ৩৩১) রাষ্ট্রপতি, তাঁর স্ত্রী ড. রেবেকা সুলতানা ও অন্যান্য সফরসঙ্গীদের নিয়ে সেদিন দুপুর ২টা ৩০ মিনিটে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওয়ানা দেবে।
সময়সূচি অনুযায়ী, বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময়) জেদ্দায় অবতরণ করবেন রাষ্ট্রপ্রধান। সেখানে অবস্থানকালে তিনি আল সাফা রয়্যাল প্যালেসে অবস্থান করবেন।
হজের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ১ জুলাই মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর মাজার জিয়ারতের জন্য মদিনা যাবেন।
হজ ও জিয়ারত পালনে সৌদি আরবে ১০ দিনের সফর শেষে রাষ্ট্রপতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি বিমানে (ফ্লাইট নম্বর : বিজি ৩৩৮) ২ জুলাই মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com