সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

“ঈদে রাশেদ সীমান্তর ৪ নাটক”

  • আপডেট সময় মঙ্গলবার, ২০ জুন, ২০২৩, ১১.৩৫ পিএম
  • ২১৯ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেল,বিনোদন প্রতিবেদকঃ আসন্ন ঈদুল আজহায় বৈশাখী টিভিতে প্রচার হবে রাশেদ সীমান্ত অভিনীত ৪ নাটক। এরমধ্যে দু’টি একক এবং দু’টি ৭ পর্বের বিশেষ ধারাবাহিক। গত ঈদুল ফিতরে টিপু আলম মিলনের গল্পে বৈশাখী টিভিতে প্রচারিত রাশেদ সীমান্ত অভিনীত ‘হাবুর স্কলারশিপ’ নাটকের অভাবনীয় সাফল্যের পর ঈদুল আজহার জন্য নির্মিত হয়েছে এ নাটকের সিক্যুয়াল ‘হাবুর স্কলারশিপ-২’। রাশেদ সীমান্ত ছাড়াও এ নাটকে অভিনয় করেছেন তানজিকা আমিন, সায়কা আহমেদ, মাহা, শফিক খান দিলু, অলিউল হক রুমী এবং অস্ট্রিলিয়া প্রবাসী কয়েকজন। গত ঈদের সকল ধারাবাহিক নাটকের মধ্যে ইউটিউবে রাশেদ সীমান্তর এ নাটকটিই সবচেয়ে বেশি দেখেছেন দর্শকরা।

‘হাবুর স্কলারশিপ-২’ ছাড়াও অপর ধারাবাহিকটি হলো ‘বিজয়ের গল্প’। ইশতিয়াক আহমেদ রোমেলের পরিচালনায় এ নাটকে রাশেদ সীমান্তর বিপরীতে অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী ফারিয়া শাহরিন। দু’টি একক নাটকের মধ্যে টিপু আলম মিলনের গল্পে সুবাতা রাহিক জারিফের চিত্রনাট্যে ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ-২। আল হাজেনের পরিচালনায় এ নাটকে আরো অভিনয় করেছেন তানজিকা আমিন, মৌসুমী হামিদ, আরফান আহমেদ, নরেশ ভূঁইয়া, রেশমী আহমেদসহ অনেকেই। অপর একক নাটকটি হলো, ‘লাইফ বয়’। সুবাতা রাহিক জারিফার চিত্রনাট্যে, মাবরুর রশীদ বান্নার পরিচালনায় এ নাটকের অন্য শিল্পীরা হলেন রোকাইয়া জাহান চমক, নরেশ ভূঁইয়া, আহসানুল হক মিনু প্রমুখ।

নাটকগুলো নিয়ে রাশেদ সীমান্ত বলেন ‘আমি চেষ্টা করেছি গল্পনির্ভর নাটকে অভিনয় করতে। প্রতিটি গল্পই আলাদা আলাদা বৈশিষ্ট্য নির্মিত এবং সমাজের জন্য আলাদা আলাদা মেসেজ বহন করে। হাসিঠাট্টার ছলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নাটকগুলোতে তুলে ধরা হয়েছে। জানি না কতটুকু ভালো করতে পেরেছি তবে দর্শক পছন্দ করলে সেটাই হবে আমার পরম পাওয়া’।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com