মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম

টিসিবির পণ্য বিক্রয় কার্ডে যুক্ত হচ্ছে ৫ কেজি চাল: বাণিজ্যমন্ত্রী

  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩, ৫.০১ পিএম
  • ১৩২ বার পড়া হয়েছে

আজ মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে জুন মাসের দেশব্যাপী কার্ডধারী নিম্নআয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন । জুলাই মাস থেকে টিসিবির এক কোটি ফ্যামিলি কার্ডধারীদের মাঝে তেল, চিনি ও মশুর ডালের পাশাপাশি ৫ কেজি করে চাল দেয়া হবে বলে জানিয়েছেন ।

এসময়ে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমায় দেশে প্রতি লিটার সয়াবিন তেলে ১০ টাকা কমানো হয়েছে, যার সুফল টিসিবির কার্ডধারীরাও পাচ্ছেন বলে জানান মন্ত্রী।বাণিজ্যমন্ত্রী বলেন, ‘টিসিবির মাধ্যমে আমরা প্রতি মাসে এক কোটি পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে তেল, চিনি, মশুর ডাল এবং রমজান মাসে ছোলা ও খেজুর বিতরণ করে থাকি।

জুলাই মাস থেকে প্রতি কার্ডের বিপরীতে ৫ কেজি করে চাল দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। দেশের এক কোটি কার্ডধারী পরিবারের মাঝে এখন অন্যান্য পণ্যের পাশাপাশি ভর্তুকি মূল্যে চাল দেয়া হবে।

টিপু মুনশি বলেন, বৈশ্বিক পরিস্থিতি কারণে দেশে দ্রব্যমূল্য কিছুটা ঊর্ধ্বগতি। তারপরেও আমরা মূল্য নিয়ন্ত্রণের চেষ্টা করছি। ইতোমধ্যে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে তেলের দাম কমানো হয়েছে। এছাড়া চিনি ও ডাল ছাড়াও অন্যান্য পণ্যের দাম কমানোর বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা চলছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে টিসিবির মাধ্যমে স্বল্প মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হচ্ছে। এসব পণ্য তাদের হাতে ঠিকমতো যাচ্ছে কিনা তার মনিটরিং করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, যদি কেউ অনিয়ম করে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, টিসিবির কার্ড স্মার্ট করার কাজ চলমান রয়েছে। এই কাজ সম্পন্ন হলে যেকোনো অনিয়ম রোধ করা সম্ভব হবে। শুধু ঢাকাতেই নয় সারাদেশের সকল কার্ডই স্মার্ট কার্ডে রুপান্তর করা হবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, করোনা পরবর্তী ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবে বিশ্বব্যাপী সংকটময় পরিস্থিতি বিরাজ করছে। যতদিন পরিস্থিতি স্বাভাবিক না হবে ততদিন টিসিবির মাধ্যমে স্বল্প মূল্যে পণ্য বিতরণ অব্যাহত থাকবে এটা প্রধানমন্ত্রীর নির্দেশ বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তিঘোষ। টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান ও উত্তর সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব সফিউল্লাহ এ সময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com