মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম

জিনিসপত্রের দাম আরও কমতে থাকবে : সেতুমন্ত্রী

  • আপডেট সময় সোমবার, ১২ জুন, ২০২৩, ৮.০৮ পিএম
  • ১২৬ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ কখনও জনগণের সঙ্গে বেইমানি করবে না বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, তাপমাত্রা কমার সঙ্গে লোডশেডিং কমে গেছে, লোডশেডিং আর থাকবে না। সয়াবিন তেলের দামও ১০ টাকা কমে গেছে। জিনিসপত্রের দাম আরও কমতে থাকবে। আপনাদের দুঃখ-কষ্ট আর থাকবে না। আমরা বাংলাদেশের জনগণের সঙ্গে আছি। আওয়ামী লীগ জনগণের সঙ্গে বেইমানি করবে না।
ওবায়দুল কাদের আজ সোমবার বিকেলে পল্লবীর হারুন মোল্লা ঈদগাঁও মাঠে আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর উত্তর এলাকার অন্তর্গত পল্লবী ও রূপনগর থানার ৬ টি ওয়ার্ডের ইউনিটসমূহের ত্রি-বার্ষিক সম্মেলনে এ কথা বলেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, লোডশেডিং নিয়ে বিএনপি কিছুদিন আগে তুলকালাম করেছে। অথচ তারা দিল খাম্বা, আমরা দিলাম বিদ্যুৎ। তাদের আমলে ছিল ৩২০০ মেগাওয়াট। আমরা সেটা নিয়ে এসেছি ২৭ হাজার মেগাওয়াটে।
তিনি বলেন, লোডশেডিংয়ের কারণ দেখিয়ে বিএনপি বলেছে, শেখ হাসিনা’র গদি নাকি আর নাই। শেখ হাসিনার ওপর আল্লাহর রহমত আছে। যে নেতা সারারাত জনগণের কথা ভাবে, সেই নেতাকে হটানো এত সহজ নয়।
ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন।
ওবায়দুল কাদের বলেন, ২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকার হলেই বিএনপি ক্ষমতায় যাবে, তা আর সম্ভব না। সেই আশা করে লাভ নেই, নির্বাচন করতে হলে সংবিধান অনুযায়ীই হবে।
তিনি বলেন, বিএনপি স্বপ্ন দেখছে মানুষ ভোট বর্জন করবে, কিন্তু তা মানুষ করছে না। বিএনপির তাই স্বপ্নভঙ্গ হচ্ছে।

বরিশাল ও খুলনার সিটি করপোরেশন নির্বাচনে ৪৫ থেকে ৫০ শতাংশ ভোটার উপস্থিতি প্রমাণ করেছে শেখ হাসিনার অধীনে নির্বাচনে ভোটের প্রতি ভোটারদের আগ্রহ নেই এই কথা মিথ্যা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com