মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম

ঢাকা চিড়িয়াখানায় শিশুর হাত হায়েনা কামড়ে বিচ্ছিন্ন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩, ৭.০৪ পিএম
  • ১৪৮ বার পড়া হয়েছে

রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় আড়াই বছরের এক শিশুর হাত কামড়ে বিচ্ছিন্ন করে খেয়ে ফেলেছে হায়েনা।

বৃহস্পতিবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন জাতীয় চিড়িয়াখানার পরিচালক মো. রফিকুল ইসলাম তালুকদার।

চিড়িয়াখানার পরিচালক জানান, বেলা সাড়ে ১১টার দিকে বাবা-মায়ের সঙ্গে শিশুটি চিড়িয়াখানায় আসে। বাচ্চাটির বয়স দুই থেকে আড়াই বছর হবে।

পরিচালক আরও জানান, বাচ্চাটার মা-বাবা নিরাপত্তা বেষ্টনী পার হয়ে হায়েনার খাঁচার কাছে চলে আসে। যদিও খাঁচায় নেট দেওয়া ছিল কিন্তু ছোট বাচ্চাটা নেটের ভেতর দিয়ে হাত ঢুকিয়ে দেয়। তখনই বাচ্চাটার হাত কামড়ে কবজি থেকে বিচ্ছিন্ন করে বিচ্ছিন্ন হাতটি খেয়ে ফেলে হায়েনা।

তিনি বলেন, ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গেই তাদের নিরাপত্তাকর্মীরা বাচ্চাটাকে ভেটেনারি হাসপাতালে নিয়ে এলে দ্রুততার সঙ্গে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গেই অধিদপ্তর থেকে কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে আসেন বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, বর্তমানে চিড়িয়াখানা কর্তৃপক্ষের তত্ত্বাবধায়নে শিশুটির চিকিৎসা করা হচ্ছে। এই ঘটনায় ইতোমধ্যে মন্ত্রণালয় ও অধিদপ্তর আলাদা আলাদা দুইটি তদন্ত কমিটি গঠন করেছে।

এই ঘটনার পর নিরাপত্তা নিয়ে চিড়িয়াখানা কর্তৃপক্ষ নতুন করে চিন্তা-ভাবনা করবে বলেও জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com