মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

উত্তর কোরিয়ার উপগ্রহ দুর্ঘটনার শিকার হয়ে সাগরে পতিত

  • আপডেট সময় বুধবার, ৩১ মে, ২০২৩, ১.৩৬ পিএম
  • ১৯৭ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক মিত্রদের সামরিক তৎপরতা নজরদারির জন্য উত্তর কোরিয়া মহাকাশে যে উপগ্রহ পাঠাচ্ছিলো, তা দুর্ঘটনার শিকার হয়ে সাগরে পতিত হয়েছে।

বুধবার উত্তর কোরিয়ার স্যাটেলাইট উৎক্ষেপণের কিছু সময়ের মধ্যেই দুর্ঘটনায় পরে এবং সমুদ্রে ডুবে যায়।

স্যাটেলাইটটি পতিত হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তেমন কিছু জানায়নি কিম জং উনের প্রশাসন। বিবিসি জানায়, যত দ্রুত সম্ভব আবারও স্যাটেলাইট পাঠানোর ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, ইঞ্জিন ও জ্বালানি ব্যবস্থায় অস্থিরতার কারণে নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ ব্যর্থ হয়েছে। রকেটটি দ্বিতীয় পর্যায়ের ইঞ্জিনের অস্বাভাবিক স্টার্টের কারণে থ্রাস্ট হারানোর পরে সমুদ্রে নিমজ্জিত হয়।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ আজ বুধবার বলেছেন, মহাকাশ উৎক্ষেপণ যানের অংশ পুনরুদ্ধার করতে সেনাবাহিনী উদ্ধার অভিযান পরিচালনা করছে। সেনাবাহিনী পানি থেকে তোলা ধ্বংসাবশেষের ছবি শেয়ার করেছে।

এরআগে স্যাটেলাইট উৎক্ষেপণের ঘটনায় ব্যাপক সতর্কতা নেয় জাপান। ২০২২ সালে সাউথ কোরিয়া রেকর্ড সংখ্যক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। এ বছরের শুরু থেকে প্রায় ৩০টি পরীক্ষা চালিয়েছে দেশটি।

পিয়ংইয়ং ২০১২ এবং ২০১৬ সালে কক্ষপথে তার প্রথম এবং দ্বিতীয়বার পৃথিবী পর্যবেক্ষণ স্যাটেলাইট স্থাপন করেছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com