মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

কৃষ্ণসাগর চুক্তির আওতায় ইউক্রেনের রপ্তানি সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে

  • আপডেট সময় রবিবার, ২৮ মে, ২০২৩, ৫.১৮ পিএম
  • ১৬৮ বার পড়া হয়েছে

কৃষ্ণসাগর শস্য উদ্যোগ ১৭ মে নবায়ন করা সত্ত্বেও, ইউক্রেন থেকে শস্য ও খাদ্যপণ্য রপ্তানির পরিমাণ গত আগষ্ট থেকে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। এই চুক্তির অধীনে গত আগস্টে এই রপ্তানি শুরু হয়েছিলো। এ দিকে, রাশিয়ার কর্মকর্তারা বারবার অভিযোগ করছেন যে, এই উদ্যোগ থেকে পর্যাপ্ত সুবিধা পাচ্ছে না মস্কো।

এই চুক্তি বাস্তবায়নের বিষয়টি দেখভাল করে ইস্তাম্বুল-ভিত্তিক জয়েন্ট কো-অর্ডিনেশন সেন্টার-জেসিসি। তারা শুক্রবার জানিয়েছে, পণ্য পরিবহনের জন্য নির্ধারিত তিনটি ইউক্রেনীয় বন্দরের মধ্যে এখন মাত্র দুটি সচল রয়েছে। আর, গত প্রায় এক মাসের মধ্যে, এই উদ্যোগের আওতায় পণ্য পরিবহনে নতুন কোনো জাহাজ তালিকাভূক্ত হয়নি।

এই মাসের শুরুতে, রাশিয়া এই শস্যচুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নেবে বলে হুমকি দিয়েছিলো।এই চুক্তির আওতায়, গত ১০ মাসে ইউক্রেন থেকে ৩ কোটি মেট্রিক টন শস্য ও খাদ্যদ্রব্য রপ্তানি করা হয়; যা বৈশ্বিক খাদ্যমূল্য হ্রাসে সহায়ক হয়।

রাশিয়া ও জাতিসংঘের মধ্যে একটি সমান্তরাল সমঝোতা-স্মারক হয়েছে। এই সমঝোতা উদ্বিগ্ন ব্যাঙ্ক, বীমাকারী, জাহাজ কোম্পানি ও অন্যান্য বেসরকারি খাতের কর্মকর্তাদের উৎকন্ঠা অনেকাংশে হ্রাস করেছে।

চুক্তি বাতিল হয়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তে, ১৭ মে মস্কো এই চুক্তিকে আরো ৬০ দিনের জন্য নবায়ন করতে রাজি হয়। তবে, শুক্রবার রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ভারশিনিন আবারো বলেন যে, এই চুক্তি কাজ করছে না।

রাশিয়ার সংবাদ সংস্থা তাস জানিয়েছে, ভারশিনিন বলেছেন, “ শুধুমাত্র রাশিয়া-জাতিসংঘ স্মারকই যে বাস্তবায়ন হয়নি, তা নয়; বরং উভয় চুক্তির আওতায় নির্ধারিত রাশিয়ার অ্যামোনিয়া রপ্তানিও করা হচ্ছে না। এমনকি ইয়ুঝনি বন্দর থেকেও নয়। অথচ কৃষ্ণসাগর শস্য উদ্যোগে তা উল্লেখ করা হয়েছিলো। ”

অ্যামোনিয়া-সহ সার রপ্তানি এই উদ্যোগেরই অংশ। এই বিষয়ে শুক্রবার জেসিসি জানায়,”এ পর্যন্ত এমন কোনো রপ্তানি হয়নি।”

খাদ্যদ্রব্য ও সারের উপর পশ্চিমা নিষেধাজ্ঞা নেই। যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়ন তথাকথিত বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে ‘স্বস্তিপত্র’ দিয়েছে, যাতে রাশিয়ার সঙ্গে ব্যবসা সংক্রান্ত তাদের উদ্বেগ হ্রাস পায়।

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক রুশ পণ্য রপ্তানিতে বাধা কাটানো সংস্থার উদ্যোগ প্রসঙ্গে বলেন,”আমরা ভিন্ন পথে মালপত্র পাঠানোর চেষ্টা করছি। সব কিছুর লক্ষ্য একটাই, আর তা হলো যাদের একান্ত দরকার তাদের কাছে যত বেশি সম্ভব খাদ্যদ্রব্য ও সার পৌঁছানো।”

ইউক্রেনীয় রপ্তানি কার্যক্রম চলছে ধীর গতিতে। জেসিসির উপাত্ত বলছে, মে মাসের রপ্তানি তাদের মাসিক গড় ও সক্ষমতার চেয়ে অনেক কম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com