রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

গোয়াফেস্ট ২০২৩-এ ৫টি অ্যাবি অ্যাওয়ার্ড জিতল মাইন্ডশেয়ার বাংলাদেশ

  • আপডেট সময় রবিবার, ২৮ মে, ২০২৩, ৪.৫৩ পিএম
  • ১৫৪ বার পড়া হয়েছে

 

গোয়া’র গ্র্যান্ড হায়াট হোটেলে মার্চের ২৪-২৬ তারিখ পর্যন্ত উদযাপিত হচ্ছে গোয়াফেস্ট-এর
১৬তম আসর। আরো একটি মাইলফলক স্থাপন করে মাইন্ডশেয়ার বাংলাদেশ সেখানেও জিতে নিয়েছে
৫টি ঝকঝকে অ্যাবি অ্যাওয়ার্ড!
দক্ষিণ এশিয়ার অনেকগুলো এজেন্সির সাথে এই ফেস্টে অংশ নিয়ে ‘ইনোভেটিভ ইউজ অব
ইনটেগ্রেটেড মিডিয়া’ ক্যাটেগরিতে অ্যাওয়ার্ডগুলো জিতে নিয়েছে মাইন্ডশেয়ার বাংলাদেশ।
অ্যাওয়ার্ডগুলোর মধ্যে আছে ৩টি ব্রোঞ্জ, ১টি সিলভার এবং ১টি গোল্ড। এদের মধ্যে ফুডপ্যান্ডা
‘রমজান ক্যাম্পেইন’ থেকে একটি ব্রোঞ্জ এবং গ্রামীণফোন ‘২৫ বছরে এখনই সময় এখনই আগামী’
ও ‘মাইজিপি: পিপল’স সুপার অ্যাপ’ ক্যাম্পেইন থেকে বাকি দুইটি ব্রোঞ্জ এসেছে।
এছাড়াও, ফুডপ্যান্ডা ‘পাউ-পাউ মিটস বাংলাদেশ’ ক্যাম্পেইন থেকে এসেছে সিলভার অ্যাওয়ার্ডটি।
আর রিন ‘মাই নেম মাই আইডেন্টিটি’ ক্যাম্পেইন থেকে মাইন্ডশেয়ার বাংলাদেশ জিতে নিয়েছে গোল্ড।
ভারতীয় অ্যাডভার্টাইজিং জগতের অস্কার হিসেবে পরিচিত ‘মিডিয়া অ্যাবি’ অ্যাওয়ার্ড ঘোষণা করা
হয় সাউথ এশিয়ার সবচেয়ে বড় অ্যাডভার্টাইজিং ফেস্টিভ্যালের মধ্যে অন্যতম গোয়াফেস্ট-এ।
ধারাবাহিক এই অর্জনে অভিভূত মাইন্ডশেয়ার বাংলাদেশ তাদের মূল্যবান ক্লায়েন্টদের কাছে
কৃতজ্ঞ, যাদের আস্থা ও সহযোগিতাই এনে দিয়েছে প্রচেষ্টা এবং সৃজনশীলতার এই স্বীকৃতি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com