মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

বিএনপি নির্বাচনকে ভয় পেয়ে নির্বাচনে না আসার জন্য ষড়যন্ত্র শুরু করেছে : তোফায়েল আহমেদ

  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ মে, ২০২৩, ৮.৪৫ পিএম
  • ১৩৮ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি আগামী নির্বাচনকে ভয় পেয়ে নির্বাচনে না আসার জন্য ষড়যন্ত্র শুরু করেছে। কিন্তু যথাসময়ে বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কেউ এই নির্বাচন ঠেকাতে পারবেনা।

আজ মঙ্গলবার দুপুরে শহরের গাজীপুর রোডস্থ নিজ বাসভবনে পৌর আওয়ামী লীগের আয়োজনে বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পৌর আওয়ামী লীগ সভাপতি নাজিবুল্লাহ নাজু সভায় সভাপতিত্ব করেন।

তোফায়েল আহমেদ বলেন, বিএনপি নেতারা মাইক পেলে, বক্তৃতার সুযোগ পেলে একটাই কাজ আওয়ামী লীগের বদনাম করা। অথচ তারা দেখেনা, দেশে কত উন্নয়ন হয়েছে। আন্তর্জাতিক বিশ্বে কত মর্যাদা অর্জন করেছে বাংলাদেশ। বিএনপি অতীতে ষড়যন্ত্র করেছে, আগামীতেও করবে। তাই সবাইকে সতর্ক থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।

তোফায়েল আহমেদ বলেন, আমাদের মূল শক্তিই হলো ঐক্য। পৌরসভার প্রত্যেক ওয়ার্ডে আওয়ামী লীগের কার্যালয় গঠন করতে হবে। ঘরে ঘরে গিয়ে আগামী নির্বাচনের কথা মানুষকে বলতে হবে। সকল নেতা-কর্মীদের সর্বাত্মক প্রস্তুত থাকতে হবে।

পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী নেওয়াজ পলাশের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সহ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, পৌর আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ইসরাত হোসেন রিপন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com