মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী

ময়মনসিংহের গৌরীপুরে অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেফতার।

  • আপডেট সময় শনিবার, ১৩ মে, ২০২৩, ৩.২৮ এএম
  • ১৮১ বার পড়া হয়েছে

 

 

দিলীপ কুমার দাস,ময়মনসিংহঃ ময়মনসিংহের গৌরীপুরে অটোরিক্সা চোর চক্রের ২ সদস্যকে আটক করেছে পুলিশ । বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয় এবং চুরি হওয়া অটোরিক্সা উদ্ধার করা হয়।

থানা সূত্রে জানা গেছে, বোকাইনগর ইউনিয়নের ফুলহর গ্রামের নুরুল হকের ছেলে আল আমিন ঘটনার দিন সন্ধ্যায় আব্দুল গনি মৎস্য হ্যাচারি এন্ড নার্সারী থেকে রেনু পোনা নিয়ে রাত সোয়া ৮ টায় পৌর শহরের মাছুয়াকান্দা যায়। সেখানে জনৈক বিপ্লব এর ফিসারীর সামনে অটোরিক্সা রেখে রেনু ভর্তি ব্যাগ দিতে যায়। ব্যাগ দিয়ে এসে দেখে তার অটোটি ওই স্থানে নেই। দুই ব্যক্তি দ্রুত অটোরিক্সাটি নিয়ে চলে যাচ্ছে। পরে তার ডাক চিৎকারে অপরিচিত ব্যক্তি মোটরসাইকেল দিয়ে তাদের ধাওয়া করে। এ সময় টহল পুলিশকে বিষয়টি অবগত করে। টহল পুলিশ ও বাইকচালক মিলে অচিন্তুপুর ইউনয়নের কৃষ্ণপুর গ্রামের মোঃ জাহাঙ্গীর খান পাঠানের ঔষধের ফার্মেসীর সামনে থেকে স্থানীয়দের সহযোগিতায় ২ চোরসহ অটোরিক্সাটি আটক করে থানায় নিয়ে আসে।

আটককৃতরা হলেন, পৌর শহরের মাছুয়াকান্দা মহল্লার মৃত জুয়েল মিয়ার ছেলে মোঃ হাছান মিয়া (২০), হারুন মিয়ার ছেলে দেলোয়ার হোসেন (১৯)।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, তাদের বিরুদ্ধে অটোরিকশা মালিক আল আমিন বাদী হয়ে গৌরীপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং ১৪ তারিখ- ১২/৫/২৩ইং

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com