মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ১৫০০ পিচ ইয়াবা সহ আওয়ামী লীগের নেতা মোঃ আল মনসুর গ্রেফতার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩, ১২.৫০ পিএম
  • ১৮৪ বার পড়া হয়েছে

 

গীতি গমন চন্দ্র রায় গীতি,
স্টাফ রিপোর্টারঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলাতে ১,৫০০ পিস ইয়াবাসহ মোঃ আল-মনসুর নামীয় একজন উপজেলা আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছেন ঠাকুরগাঁও জেলা মাকদদ্রব্য অধিদপ্তর।

জানাযায়,মঙ্গলবার বিকেলে উপজেলার ভানোর কাকটালি বাজার হতে তার সারের দোকান হতে তাকে গ্রেফতার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক মোঃ ফরহাদ আকন্দ।গ্রেফতারকৃত মোঃ আল-মনসুর বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও কলেজপাড়া এলাকার সফিউল ইসলামের পুত্র। তিনি বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের বতমানে সাংগঠনিক সম্পাদক পদে আছেন।

এ বিষয়ে জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক মোঃ ফরহাদ আকন্দ জানান,বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াডাঙ্গী উপজেলার কাকটালি বাজারে আল-মনসুরের সারের দোকানে অভিযান চালানো হয়।সে সময় তার দোকানে তল্লাশি করে মোট ১,৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।পরে তাকে আটক করা হয় এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) এর সারণি ১০(ক) ধারায় মামলা করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আলী জানান, বিষয়টি সম্পর্কে আমি অবগত ছিলাম না। তবে ঘটনা সত্য হলে আমরা সাংগঠনিকভাবে এটার বিরুদ্ধে ব্যবস্থা নেবো।এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ মোঃ খায়রুল অনাম ডন বলেন,মামলা নাম্বার (১১) ১০ /৫/২০২৩  বুধবা ১০ মে ২০২৩ ইং আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com