মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১

লক্ষ্মীপুরে চিকিৎসকদের মাঝে এমপি শাহজাহান কামালের পিপিই পোষাক বিতরণ 

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০, ৯.২৬ পিএম
  • ৩৬৬ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর:
পারসোনাল প্রোটেকটিভ ইকুপমেন্ট (পিপিই) পোষাক বিতরণ করা হয়েছে ১০০ জন চিকিৎসকের মাঝে । বুধবার (২৫ মার্চ) রাতে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের এমপি একেএম শাহজাহান কামালের ব্যক্তিগত উদ্যোগে পোষাকগুলো দেওয়া হয়েছে। করোনা আক্রান্ত ও োটসন্দেহজনক ব্যক্তিদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে এগুলো বিতরণ করা হয়। আজ সকালে বিষয়টি নিশ্চিত করেছেন এমপির প্রতিনিধি বায়োজিদ ভূঁইয়া।
বিষয়টি নিশ্চিত করে আজ সকালে এমপির প্রতিনিধি বলেন, জেলা সিভিল সার্জন কার্যালয়ের এক জরুরি সভার মাধ্যমে পোষাকগুলো হস্তান্তর করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন আবদুল গাফ্ফার, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি জাকির হোসেন ও সাধারণ সম্পাদক রত্ন দ্বীপ পাল প্রমুখ।
সিভিল সার্জন আবদুল গাফ্ফার জানান, করোনায় আক্রান্ত ও সন্দেহজনক ব্যক্তিদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে পিপিই পোষাক প্রয়োজন ছিল। এমপি শাহজাহান কামালের পক্ষ থেকে ১০০টি পোষাক পেয়েছি। চিকিৎসকরাও রোগীদের সেবায় সার্বক্ষণিক কাজ করবে।
প্রসঙ্গত, লক্ষ্মীপুরে ৩ হাজার ৮৫১ জন বিদেশে ফেরত রয়েছে। এখনো পর্যন্ত এ জেলায় ৮০২ জন সঙ্গরোধে আছে। এছাড়া একজনকে সন্দেহজন সদর হাসপাতালের আইসোলেশন বিভাগে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। সঙ্গরোধের নিয়ম না মানায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮ জনকে জরিমানা করা হয়েছে। সঙ্গরোধ নিশ্চিতের জন্য প্রবাসীর বাড়িতে লাল পতাকা ঝুলানোসহ প্রশাসনের কার্যক্রম অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com