বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রুহিয়ায় সরকারি চাউল জব্দ করলেন ইউএনও

  • আপডেট সময় সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩, ১০.১৫ পিএম
  • ২০৫ বার পড়া হয়েছে

মো:মনসুর আলী,রুহিয়া(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার দেওয়া সিজিএফের চাউল জব্দ করা হয়েছে।

সোমবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার সবুজ সাথী হাসকিং মিলের গোডাউন থেকে ২৮ ব্যাগ সরকারি চাউল জব্দ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান।
জানা যায় আজকে সদর উপজেলার ২১ নং ঢোলারহাট ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে দশ কেজি করে ভিজিএফ’র চাউল বিতরণ করা হয়। স্থানীয় লোকজনের মাধ্যমে সদর উপজেলা নির্বাহী অফিসার জানতে পেরে তিনি সরেজমিনে গিয়ে ঢোলারহাট – রুহিয়া সড়কের পাশে সবুজ সাথী হাসকিং মিল থেকে সরকারি চাউল জব্দ করে ১ নং রুহিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল হক বাবুর দায়িত্বে রাখেন।
চাউলের বিষয় মিল মালিক শহিদুল ইসলাম বলেন আমি ২১ নং ঢোলারহাট ইউনিয়নের কৃষ্ণ রায় ও দীনেশ চন্দ্র’র কাছে ক্রয় করি।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার জাহাঙ্গীর হোসেন, ১ নং রুহিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল হক বাবু, ২১ নং ঢোলারহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অখিল চন্দ্র রায়, রুহিয়া থানার ইন্সপেক্টর জাহাঙ্গীর হোসেন।
সরকারি চাউল জব্দ শেষে সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান বলেন, সরকারি চাউল একটি রাইস মিল থেকে জব্দ করা হয়েছে এবং সেই চাউল ক্রয় ও বিক্রয় কে করছে সেই তথ্য সংগ্রহ তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com