মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ইউক্রেনের জন্য ১,৫৬০ কোটি ডলারের ঋণ প্যাকেজ অনুমোদন করেছে আইএমএফ

  • আপডেট সময় সোমবার, ৩ এপ্রিল, ২০২৩, ২.৪০ পিএম
  • ১৮৮ বার পড়া হয়েছে

সংঘাত-বিধ্বস্ত ইউক্রেনের অর্থনৈতিক পুনরুদ্ধারে সহায়তা করার জন্য ১,৫৬০ কোটি ডলারের একটি সহায়তা প্যাকেজ অনুমোদন করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল, আইএমএফ। শুক্রবার সংস্থাটির পক্ষ থেকে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে।

আইএমএফ বলছে, রাশিয়ার আগ্রাসন ইউক্রেনের অর্থনীতিকে প্রায় ধ্বংস করে ফেলেছে। যার ফলে গত বছর দেশটির অর্থনীতি প্রায় ৩০% সংকুচিত হয়েছে, বিশেষ করে মূলধনের মজুত ধ্বংস হয়েছে এবং দারিদ্র্য বহুলাংশে ছড়িয়ে পড়েছে।

এছাড়া, যুদ্ধের প্রাদুর্ভাব বৈশ্বিক অর্থনীতিতে মন্দার ঢেউ তুলেছে, গম এবং তেলের ক্রমবর্ধমান দাম বৃদ্ধি, বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতিকে আরও উস্কে দিয়েছে।

রাশিয়ার আগ্রাসন বিশ্বে জ্বালানি নিরাপত্তার জন্য রাশিয়ার প্রাকৃতিক গ্যাসের উপর ইউরোপের নির্ভরতাকেও তুলে ধরেছে। যুদ্ধ শুরু হওয়ার পর ইউরোপের অনেক দেশ জ্বালানির বিকল্প উৎস খুঁজতে বাধ্য হয়েছে।

আইএমএফ অনুমোদিত মোট অর্থের মধ্যে, ২৭০ কোটি ডলার অবিলম্বে ইউক্রেনের কাছে হস্তান্তর করা হবে, বাকি তহবিলগুলি আগামী চার বছরে ছাড়া হবে।

আইএমএফ-এর ইউক্রেন মিশন প্রধান গ্যাভিন গ্রে শুক্রবার সংবাদদাতাদের বলেছেন, যদি যুদ্ধাবস্থা ২০২৫ সাল পর্যন্ত দীর্ঘায়িত হয়, তবে ইউক্রেনের আর্থিক চাহিদা ১১,৫০০ কোটি ডলার থেকে প্রায় ১৪,০০০ কোটি ডলারে পৌঁছাবে ।

২০২৪ সালের মাঝামাঝি সময়ে চলমান যুদ্ধ পরিস্থিতি যদি বর্তমান অনুমানের বাইরে চলে যায়, সেক্ষেত্রে, এই কর্মসূচিতে কিছু আইএমএফ সদস্যদের পক্ষ থেকে অতিরিক্ত গ্যারান্টিও অন্তর্ভুক্ত রয়েছে।

গ্রে বলেন, “এই কর্মসূচীটি এমনভাবে সাজানো হয়েছে যে, অর্থনৈতিক পরিস্থিতি বর্তমান নূন্যতম অবস্থার চেয়ে খারাপ হলেও এটি কাজ করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com