মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

রুশ প্রেসিডেন্ট বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণা দিয়েছে

  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩, ৫.০২ পিএম
  • ১৯৩ বার পড়া হয়েছে

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শনিবার প্রতিবেশী রাষ্ট্র বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণা দিয়েছে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র বেশ কয়েক দশক ধরে তাদের মিত্র রাষ্ট্রগুলোর ভূখণ্ডে এ ধরনের অস্ত্র মোতায়েন করে আসছে।

রুশ রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের কাছে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন বলেন, “তার এমন পদক্ষেপের মূল কারণ হচ্ছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা উপমন্ত্রীর বক্তব্য। তিনি তার বক্তব্যে বলেছেন, তারা ইউক্রেনকে ক্ষয়প্রাপ্ত ইউরেনিয়াম যুদ্ধাস্ত্র দিতে যাচ্ছেন”। উল্লেখ্য, এই সাক্ষাৎকারটি অনুবাদ করেছে রয়টার্স।

আরএএনডি পারমাণবিক বিশেষজ্ঞ ও নীতিমালা গবেষক এডওয়ার্ড গাইস্ট জানান, পারমাণবিক অস্ত্র তৈরির সময় উপজাত হিসেবে ক্ষয়প্রাপ্ত ইউরেনিয়াম তৈরি হয়। এ ধরনের যুদ্ধাস্ত্রে কিছু পরিমাণে তেজস্ক্রিয় বৈশিষ্ট্য থেকে গেলেও, তা পারমাণবিক অস্ত্রের মতো বড় আকারের পারমাণবিক তেজস্ক্রিয়তা সৃষ্টি করতে পারে না।

যুক্তরাষ্ট্র বিশ্বাস করে যে রাশিয়ার হাতে কম-বেশি ২ হাজার কার্যকর কৌশলগত যুদ্ধাস্ত্র রয়েছে।

মস্কো এর আগে কখনোই তাদের পারমাণবিক অস্ত্র নিজ দেশের সীমানার বাইরে মোতায়েন করেনি। মস্কো দাবি করেছে, এসব অস্ত্রের নিয়ন্ত্রণ তাদের হাতেই থাকবে। তবে পুতিন জানাননি কবে এবং কতগুলো কৌশলগত পারমাণবিক অস্ত্র তিনি বেলারুশে পাঠাবেন। তিনি শুধু জানান, সেখানে সংরক্ষণাগার নির্মাণ কাজ ১ জুলাই-এর মধ্যে শেষ হবে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, তারা পরিস্থিতির ওপর পর্যবেক্ষণ অব্যাহত রাখবে। প্রতিরক্ষা মন্ত্রক শনিবার এক বিবৃতিতে জানায়, “আমরা এখনো আমাদের নিজস্ব কৌশলগত পারমাণবিক অস্ত্র সংক্রান্ত ধরণে কোনো পরিবর্তন আনার কারণ দেখি না; বা রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে, এমন কোনো ইঙ্গিতও দেখছি না”।

এ প্রতিবেদনের কিছু অংশ দ্য অ্যাসোসিয়েটেড প্রেস, এজেন্স ফ্রান্স-প্রেস ও রয়টার্স থেকে নেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com