সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

মুন্সীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত

  • আপডেট সময় শনিবার, ১৮ মার্চ, ২০২৩, ৬.৫০ পিএম
  • ২২২ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। গত শুক্রবার দিবাগত ৩টা থেকে শনিবার সকাল ৮ টার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ের শ্রীনগরের বিভিন্ন স্থানে এই দুর্ঘটনা ঘটে।
শ্রীনগর ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার রাত ৩টার দিকে এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে ষোলঘর এলাকায় পথচারী উজ্জল মৃধাকে (৩৫) দ্রুত গতির একটি গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। উজ্জল মৃধা শ্রীনগর উপজেলা কুকুটিয়া গ্রামের মানিক মৃধার ছেলে। সে ভবঘুরে। ভোররাত সাড়ে ৪টার দিকে শ্রীনগর উপজেলার উমপাড়া এলাকায় ট্রাক চালক হোসেন আলী (৩৮) চাকা মেরামত করার সময় পেছন দিক থেকে আপর একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। হোসেন আলীর বাড়ি কুষ্টিয়ার বেড়ামারার ঘোলদাগে।
শনিবার সকাল ৮টার দিকে এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে ষোলঘর বাসস্ট্যান্ডে গোপালগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস থেকে কয়েকজন যাত্রী নামার সময় বিপরীতমুখী আরেকটি বাস তাদেরকে চাপা দেয়। ঘটনাস্থলে অজ্ঞাত নামা এক ব্যক্তির মৃত্যু হয়। হাবিবুর রহমান (৬৫) নামে আরেক জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাবিবুরের বাড়ি গোপালগঞ্জের কোটয়ালী পাড়ায়।
এসব তথ্য দিয়ে হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জাকির মোল্লা জানান, অজ্ঞাত একজনের লাশ থানায় রয়েছে। তার পরিচয় নির্ধারণের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com