মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ভূমধ্যসাগরে নারী ও শিশুসহ ১০ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু

  • আপডেট সময় শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩, ৬.২৭ পিএম
  • ২০০ বার পড়া হয়েছে

তিউনিসিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নারী ও শিশুসহ অন্তত ১০ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। ইতালির কোস্টগার্ডের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। নিহতদের মধ্যে তিন নারী ও এক শিশু রয়েছে।

ইতালীয় কোস্টগার্ড জানায়, তারা একটি ছোট মাছ ধরার নৌকা তীরে তুলে আনে। পরে সেখান থেকে ৮ জনকে মৃত এবং ৪২ জনকে জীবিত উদ্ধার করা হয়। অভিবাসন প্রত্যাশীদের মধ্যে গিনি, ক্যামেরুন, বুরকিনা ফাসো, নাইজার, মালি ও আইভরি কোস্টের নাগরিকরা রয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, তিউনিসিয়া থেকে নৌকটি যাত্রা শুরু করেছিল কয়েকদিন আগে। মৃতরা সবাই হাইপোথারমিয়াতে মারা গেছে বলে মনে করা হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার ইতালীয় কোস্টগার্ডকে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী নৌকাটির কথা মাল্টার কর্তৃপক্ষ। কারণ ভূমধ্যসাগরের যে স্থানে নৌকাটি শনাক্ত হয়েছিল, সেটি মাল্টার নিয়ন্ত্রণাধীন এলাকা।

জানা যায়, এতদিন লিবিয়া উপকূলের কাছে বিভিন্ন দাতব্য সংস্থার বিপুল সংখ্যক নৌযান থাকতো যাতে অভিবাসন প্রত্যাশীদের উদ্ধার করা যায়। কিন্তু ইতালীয় নতুন সরকারের এক ডিক্রির কারণে আগের সংখ্যা ও তাদের কার্যক্রম অনেকটা কমে এসেছে।

এ বিষয়ে ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ) টুইটারে লিখেছে, এটি অগ্রহণযোগ্য যে, মাল্টার অনুসন্ধান ও উদ্ধার অঞ্চলে ফের একটি নৌকায় প্রাণহানির ঘটনা ঘটেছে, অথচ এ ঘটনা এড়ানো সম্ভব ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com