মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১ চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন”

বাংলাদেশকে ৩০ হাজার কিট দিবেন জ্যাক মা

  • আপডেট সময় শনিবার, ২১ মার্চ, ২০২০, ৪.২৫ পিএম
  • ৩৭৯ বার পড়া হয়েছে

চীনের ধনকুবে আলিবাবা ফাউন্ডেশনের প্রধান জ্যাক মা কভিড-১৯ (করোনাভাইরাস) শনাক্তকরণে বাংলাদেশকে ৩০ হাজার কিট ও ৩ লাখ মাস্ক দিচ্ছে। এরমধ্যেই ৩০ হাজার এন-৯৫ ও ২ লাখ ৭০ হাজার সাধারণ মাস্ক থাকছে। জ্যাক মা এই উপহার সামগ্রী পাঠাচ্ছে বলে জানিয়েছে চীনা দূতাবাস।

সহায়তার সামগ্রীগুলো ঢাকা পর্যন্ত নিজ খরচে পৌঁছে দেবে চীন। তবে কাস্টমস ক্লিয়ারেন্স এবং বিমানবন্দর থেকে যথাযথ স্থানে পৌঁছানো ও বিতরণের পরিবহন বাংলাদেশকে নিশ্চিত করতে হবে।

আজ শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে জ্যাক মা বার্তা দেন, ‘গো এশিয়া! জরুরি সামগ্রী সহয়তা হিসেবে আমরা আফগানিস্তান, বাংলাদেশ, কম্বোডিয়া, লাওস, মালদ্বীপ, মঙ্গোলিয়া, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কাকে ১৮ লাখ মাস্ক, দুই লাখ ১০ হাজার (ভাইরাস) শনাক্তকরণ কিট, ৩৬ হাজার সুরক্ষাদানকারী পোশাক, ভেন্টিলেটর ও থার্মোমিটার দেব। দ্রুত এগুলো পৌঁছানো সহজ নয়, কিন্তু আমরা এটা করব।’ এই তালিকায় ভারতের নাম নেই।

 

এর আগে গত সোমবার জ্যাক মা টুইটারে জানান, জ্যাক মা ফাউন্ডেশন ও আলিবাবা ফাউন্ডেশনের পক্ষথেকে যুক্তরাষ্ট্রে জরুরি সামগ্রী পাঠানো হচ্ছে।

তাই এসব সামগ্রীর সংরক্ষণ এবং পরিবহনে যথাযথ তাপমাত্রা নিশ্চিতেও অনুরোধ করে কর্তৃপক্ষ। তার এর আগে চীনে কভিড-১৯ (করোনাভাইরাস) ছড়িয়ে পড়লে চীনা সরকারকে মাস্ক ও গ্লাভস উপহার দেয় বাংলাদেশ সরকার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com