মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ব্রাজিলে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় ৭ জন নিহত

  • আপডেট সময় বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩, ৪.৫৪ পিএম
  • ২০৬ বার পড়া হয়েছে

ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারানা রাজ্যে  গত মঙ্গলবার ৩১ জানুয়ারি পর্যটকবাহী একটি বাস উল্টে গেলে সাতজন নিহত ও ২২ জন আহত হয়েছে। বাসটি ইগুয়াজু জলপ্রপাত অভিমুখে যাচ্ছিল। পুলিশ এ কথা জানিয়েছে। খবর সিনহুয়ার।

পারানার ফেডারেল হাইওয়ে পুলিশ জানায়, ৫৪ জনকে বহনকারী বাসটি সান্তা ক্যাটারিনা রাজ্যের রাজধানী ফ্লোরিয়ানোপলিস থেকে আজেন্টিনা এবং প্যারাগুয়ে সীমান্তবর্তী ব্রাজিলের একেবারে দক্ষিণের শহর ফোজ দো ইগুয়াকুর উদ্দেশে যাত্রা করছিল। পুলিশের প্রতিবেদনে বলা হয়, ভায়াকাও ক্যাটারিনেন্স কোম্পানি চালিত বাসটি মধ্য পারানা শহরের ফার্নান্দেস পিনহেইরোতে বিআর-২৭৭ মহাসড়ক থেকে ছিটকে একটি পাহাড়ের নিচে খাদে পড়ে যায়।

স্থানীয় দমকল বিভাগ সাংবাদিকদের জানায়, নিহতদের মধ্যে আর্জেন্টাইন এক মা ও তার তিন বছরের এক মেয়েও রয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে। এ ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া আলেকজান্দ্রো ডি অলিভিরা গামারো বলেন, দুর্ঘটনার পর তিনি চালকের সাথে কথা বলেছেন এবং সে ঘুমিয়ে পড়ার কথা স্বীকার করেছে।

সূত্র: বাসস.

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com