মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আফগানিস্তান থেকে পাথর পাচারের অভিযোগে দুই চীনা নাগরিককে গ্রেফতার করেছে তালিবান

  • আপডেট সময় শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩, ১২.৪০ এএম
  • ১৯২ বার পড়া হয়েছে

আফগানিস্তান থেকে আনুমানিক এক হাজার মেট্রিক টন লিথিয়াম সমৃদ্ধ শিলা পাচারের চেষ্টা করার অভিযোগে, দুই চীনা নাগরিকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে দেশটির ক্ষমতাসীন তালিবান কর্তৃপক্ষ।

পূর্ব আফগানিস্তানের সীমান্ত শহর জালালাবাদে পাচারকারীদের গ্রেফতার ও পাথরগুলো জব্দ করা হয়।

আফগান টেলিভিশন চ্যানেলে রবিবার প্রচারিত এক সাক্ষাৎকারে তালিবান গোয়েন্দা কর্মকর্তারা বলেছেন, চীনা ওই নাগরিক এবং তাদের আফগান সহযোগীরা পাকিস্তান হয়ে চীনে অবৈধভাবে ওইসব “মূল্যবান পাথর” পরিবহনের পরিকল্পনা করছিল।

আফগানিস্তানের খনি ও পেট্রোলিয়াম মন্ত্রকের জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ রসুল আকাব অনুমান করেছেন, শিলাগুলিতে “৩০% পর্যন্ত লিথিয়াম রয়েছে।” তিনি আরও বলেন, পাকিস্তানের সীমান্তবর্তী আফগানিস্তানের দুটি প্রদেশ নুরিস্তান এবং কুনার থেকে শিলাগুলি “অতি গোপনে” আহরণ করা হয়েছিল।

২০২১ সালের আগস্টে আফগানিস্তান থেকে সমস্ত আমেরিকান এবং নেটো সৈন্য প্রত্যাহারের পর তালিবান দেশটিতে ক্ষমতা পুনরুদ্ধার করলে, লিথিয়াম উত্তোলন এবং বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ করে ইসলামপন্থী শাসকরা।

আফগানিস্তানে লিথিয়ামের বিশাল মজুদ রয়েছে। ধারণা করা হয়, দেশটিতে প্রায় ১ ট্রিলিয়ন ডলার মূল্যের বিরল এই খনিজ পদার্থটি রয়েছে, কিন্তু কয়েক দশকের যুদ্ধ দেশটির লিথিয়াম খনির বিকাশকে বাধাগ্রস্ত করেছে।

লিথিয়াম রিচার্জেবল ব্যাটারির একটি মূল উপাদান এবং এটি জলবায়ু পরিবর্তন মোকাবেলা করার জন্য পরিবেশ বান্ধব প্রযুক্তিতে ব্যবহৃত হয়।

তালিবান নিয়ন্ত্রণ নেওয়ার পরপরই যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো আফগানিস্তানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে।

ইসলামপন্থী গোষ্ঠীটি সাম্প্রতিক মাসগুলিতে পাকিস্তানে কয়লা রপ্তানি বাড়িয়েছে। বর্ধিত এই কয়লা রপ্তানি, আফগানিস্তানের বাজেটের প্রয়োজনে অর্থ জোগাতে এবং সরকারী খাতের কর্মচারীদের বেতন প্রদানের জন্য তাদের অত্যধিক প্রয়োজনীয় রাজস্ব সংগ্রহ করতে সহায়তা করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com