সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

তালতলীতে গাড়ি বোঝাই কৃত খালের মাটি কোথায় যায়

  • আপডেট সময় সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩, ৭.৪৮ পিএম
  • ২১৩ বার পড়া হয়েছে

বরগুনা তালতলী প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে খাস জমির মাটি কেটে বিভিন্ন এলাকায় নিয়ে যেতে দেখা গেছে। শুক্রবার ভোর থেকে শুরু হয়ে এ সংবাদ লেখা পর্যন্ত ৬ টি মাহিন্দ্রা ট্রাক্টরের মাধ্যমে ওই মাটি নিয়ে যেতে দেখা যায়। উপজেলার ৬ নং নিশানবাড়িয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের তাঁতীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

সরেজমিন গিয়ে দেখা গেছে, সরকার থেকে বন্দোবস্ত নেয়া খাস জমির মধ্যে অবস্থিত সরকারি খাল দীর্ঘদিন ধরে না কাটায় খাল তার সৌন্দর্য হারিয়ে ফেলে সরু হয়ে গেছে। ঠিক এমন সময়ে ওখানকার বর্তমান ইউপি সদস্য শাকিল ও সাবেক ইউপি সদস্য মিলে এলাকার মানুষকে খাল কেটে ফসলি জমির উপকারের প্রলোভন দেখিয়ে বোকা বানিয়ে ভূমি অফিসের অগোচরে থেকে বিভিন্ন এলাকায় টাকার বিনিময়ে জমি ভরাট করতে থাকে।ম্যাপ অযায়ী খাল ক্ষনণ না করায় এবং খালের মাটি পারে না ফেলে লুটিয়ে নেয়ায় আগামী দিন গুলোতে কৃষকরা ঝুঁকিতে পড়ার আশংকা রয়েছে। অন্যদিকে এর গভীরতা বেশি ও চওড়া কম হওয়ার কারণে বর্ষার মৌসুমে সরল জমি (ফসলি) ভেঙ্গে কৃষক ক্ষতিগ্রস্থের পাশাপাশি খাল পুনরায় ভরাট হয়ে যাবে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজনে বলেন, ইউপি সদস্যরা মিলে মাটি কেটে বিক্রি করছে। এতে যদিও ফসলি জমির ক্ষতি হবে তবুও আমরা কিছু বলতে পারি না। তিনি ক্ষমতাশীন তাইতো পানি উন্নয়ন বোর্ড ও ভূমি অফিসের অনুমতি না পেয়েও মাটি কেটে বিক্রি করছে। অন্য একজন বলেন, নিশ্চিত এখান থেকে আইনের লোকেরাও ফায়দা লুটেছে। নয়তো কয়েকদিন ধরে মাটি কাটছে প্রশাসন নিরব কেনো? আমরা ১ টা সরকারি গাছ কাটলেও সমস্যা এখন ভেকু দিয়ে মাটি কেটে নিচ্ছে ওর আসপাশের সব গাছ পালা নষ্ট হচ্ছে সেখানে প্রশাসন নিরব ভূমিকায়।

এবিষয়ে স্থানীয় ইউপি সদস্য শাকিল জানায়, এবছর কৃষকের জমির ধান বাড়ীতে নিতে পারে নি কেবল মাত্র পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায়। আমি এটার ব্যবস্থা করে কৃষকের উপকার করছি। তবে খালের মাটি কোথায় যায় এ ব্যপারে সঠিক জবাব দিতে তিনি ব্যর্থ। বিক্রির দায় অস্বীকার করে ফোন কেটে দেয়।

৬ নং নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান ড. কামরুজ্জামান বাচ্চু বলেন, আমি এবিষয়ে কিছু জানি না। আমার অফিস তাকে ভেকু দিয়ে মাটি কাটা অথবা বিক্রি করার অনুমতি দেইনি।

তালতলী উপজেলা নির্বাহী অফিসার এসএম সাদিক তানভীর বলেন, আমি কাজ বন্ধ করে দেয়ার ব্যবস্থা করতেছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com