বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ফরিদপুরের ভাঙ্গায় ৬৪ কেজি গাঁজাসহ নারী আটক

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩, ৭.২৪ পিএম
  • ১৯১ বার পড়া হয়েছে

ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ৬৪ কেজি গাঁজাসহ মাহিনুর বেগম (২৮) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ওই গৃহবধূকে আটকের বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার (এসপি) মো. শাহজাহান।

আটক মাহিনুর ভাঙ্গার আলগী ইউনিয়নের তালকান্দা এলাকার আল-আমিন ভূঁইয়ার (৩৫) স্ত্রী।

সংবাদ সম্মেলন থেকে  জানা গেছে, ভাঙ্গার আলগী ইউনিয়নের তালকান্দা এলাকার একটি টিনের বসতঘরে গাঁজা রাখা হয়েছে -এমন গোপন তথ্যের ভিত্তিতে  বুধবার (১৮ জানুয়ারি) বিকেলে সেখানে অভিযান চালায় ভাঙ্গা থানা পুলিশ।

এ সময় মাহিনুর বেগমকে আটক করে তার বসতঘরে তল্লাশি চালিয়ে প্লাস্টিক ও পাটের বস্তার ভেতর থেকে ৬৪ কেজি গাঁজা জব্দ করা হয়।

অন্যদিকে, পুলিশের উপস্থিতি টের পেয়ে মাহিনুরের স্বামী আল-আমিন ভূঁইয়া ও শেরে ভূঁইয়া নামের অপর আরেক ব্যক্তি পালিয়ে যান।

তবে তাদেরও আটকের চেষ্টা চলছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শেখ মো. আবদুল্লাহ বিন কালাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. হেলাল উদ্দিন ভূঁইয়া, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম, ডিবির ওসি মোহাম্মদ মামুনুর রশীদসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com