সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

মেঘনা নদীতে অভিযানে বিপুল পরিমাণে অবৈধ জাল জব্দ

  • আপডেট সময় বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩, ৬.২০ পিএম
  • ২০৯ বার পড়া হয়েছে

মেঘনা নদীর বিভিন্ন শাখা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করেছে নৌ-পুলিশ।

নৌ পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১০ জানুয়ারি ২০২৩ খ্রি.) জাটকা নিধন প্রতিরোধ অভিযান চালানোর সময় জালগুলো জব্দ করে নোয়াখালী নৌ পুলিশের নিঝুম দ্বীপ ফাঁড়ির সদস্যরা।

নৌ পুলিশ সূত্রে আরো জানা যায়, মঙ্গলবার মেঘনা নদীর বিভিন্ন শাখায় জাটকা নিধন প্রতিরোধ অভিযান পরিচালনা করার সময় প্রায় ১ লাখ ৬০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক দাম ৪৮ লাখ টাকা। এছাড়াও, ২ হাজার ৭০০ মিটার অবৈধ বেহুন্দি জালও জব্দ করা হয় অভিযানে। যার মুল্য  প্রায় ৯ লাখ ৪৫ হাজার টাকা।

জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানের সময় জব্দ করা মাছ স্থানীয় এতিমখানায় ও অসহায়দের মধ্যে বিতরণ করা হয়েছে বলেও নৌ পুলিশ সূত্রে জানা যায় ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com