সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বাংলাদেশ ক্রিকেট দলের ২০২৩ সালে সূচি

  • আপডেট সময় রবিবার, ১ জানুয়ারী, ২০২৩, ৯.২৮ পিএম
  • ২১১ বার পড়া হয়েছে

২০২৩ সালেও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য অপেক্ষা করছে ব্যস্ত ক্রিকেট সূচি। এ বছর দ্বিপাক্ষীক সিরিজ খেলতে মাত্র দুবার দেশের বাইরে যাবেন সাকিব আল হাসান, তামিম ইকবালরা। বিপরীতে ঘরের মাঠেই খেলবেন বেশি সংখ্যক সিরিজে।

চলতি বছর ছয়টি দ্বিপাক্ষীক সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। প্রতিপক্ষ ইংল্যান্ড, আয়ারল্যান্ড, আফগানিস্তান এবং নিউজিল্যান্ড। এছাড়াও এ বছর এশিয়া কাপ এবং ওয়ানডে বিশ্বকাপের মতো দুটি টুর্নামেন্টেও অংশ নেবে বাংলাদেশ।  ২০২৩ সালে বাংলাদেশের আন্তর্জাতিক সূচি শুরু হবে ইংল্যান্ডকে আতিথেয়তা দেওয়ার মধ্য দিয়ে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরটি শেষ হতেই মার্চে টাইগারদের ডেরায় আসবে থ্রি-লায়ন্সরা। সফরে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে ইংলিশ বাহিনী।স্টোকস-বাটলাররা চলে গেলে মার্চের শেষদিকে বাংলাদেশ সফরে আসবে আয়ারর‌্যান্ড। আইরিশদের বিপক্ষে একটি সাদা পোশাকের ম্যাচের বিপরীতে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবেন সাকিব-তামিমরা। এরপর মে মাসেই আয়ারল্যান্ডের উদ্দেশে বিমানে চড়বে বাংলাদেশ। চলতি বছর সেটাই হবে টাইগারদের প্রথম বিদেশ সফর।

ইউরোপ সফরে তিনটি ওয়ানডে এবং চারটি কুড়ি ওভারের ম্যাচ খেলবে বাংলাদেশ। তারপরের মাস অর্থ্যাৎ জুনে বাংলাদেশ সফরে আসবে আফগানিস্তান। রশিদ-নবিদের বিপক্ষে ঘরের মাঠে দুই টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

সেপ্টেম্বরে এশিয়া কাপে অংশ নিতে পাকিস্তান যাবে তামিমের দল। এশিয়ার সবচেয়ে বড় টুর্নামেন্টের আসন্ন আসরটি হবে ওয়ানডে ফরম্যাটে। অবশ্য এশিয়া কাপের ভেন্যু নিয়ে এখনও অনেক আলোচনা-সমালোচনা হচ্ছে। শোনা যাচ্ছে, শ্রীলঙ্কার মাটিতেও বসতে পারে এশিয়ার বিশ্বকাপ খ্যাত প্রতিযোগিতাটি।

এরপর সেপ্টম্বরের শেষদিকে তিন ওয়ানডে এবং দুই টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড দল। ওই সিরিজ শেষে একদিনের বিশ্বকাপে অংশ নিতে ভারত যাবে টাইগাররা। ডিসেম্বরে ফিরতি সফরে নিউজিল্যান্ডের বিমানে চড়বে বাংলাদেশ দল। এই সফর দিয়েই মূলত শেষ হবে টাইগারদের ২০২৩ সাল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com