সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

শরীয়তপুরে ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ

  • আপডেট সময় বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২, ৯.০১ এএম
  • ২১১ বার পড়া হয়েছে

শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে এক শিক্ষার্থীর বাল্য বিবাহ বন্ধ করা হয়েছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর ) দুপুরে সদর উপজেলা তুলাসার ইউনিয়নের বড়াইল গ্রামে অভিযান চালিয়ে ১৬ বছর বয়সী ওই কিশোরীর বিবাহ বন্ধ করেন ইউএনও।

এসময় ভ্রাম্যমান আদালত বসিয়ে কনের চাচাকে ১০ হাজার টাকা জরিমানা করেন শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র । উপস্থিত সকলকে বাল্য বিবাহের কুফল সম্পর্কে অবহিত করার সাথে সাথে বাল্য বিবাহের ঘটনা ঘটলে তাকে অবহিত করার অনুরোধ করেন তিনি। তবে ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে কনের বাবা মা কনে পালিয়ে যায়।

বাল্য বিয়ের পিড়িতে বসতে যাওয়া ওই কিশোরীর বয়স ১৬।

ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র বলেন , ৩৩৩ কলের সংবাদের ভিত্তিতে জানতে পেরে আমরা ওই কিশোরীর বিয়ে বন্ধ করেছি। কিশোরীর চাচাকে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।ওই কিশোরী প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না এমন মুচলেকা দিয়েছেন ওই কিশোরীর চাচা ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com