বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মিটফোর্ড হাসপাতালের ক্যাশিয়ার টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার

  • আপডেট সময় মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২, ৮.৪৫ পিএম
  • ১৯১ বার পড়া হয়েছে

আড়াই কোটি টাকা আত্মসাতের অভিযোগে মিটফোর্ড হাসপাতালের ক্যাশিয়ার মো. আব্দুছ ছাত্তার মিয়াকে (৫৪) গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুর্নীতি দমন কমিশন (দুদক) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোগীদের চিকিৎসা সেবা ও বিভিন্ন পরীক্ষার জন্য আদায়কৃত সরকারী রাজস্ব (ইউজার ফি) বাবদ ২ কোটি ৫৪ লাখ ৪৩ হাজার ৪৪১ টাকা সরকারী কোষাগারে জমা না দেওয়ায় দন্ডবিধির ৪০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এ জন্য দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মাহবুবুল আলম বাদী হয়ে সোমবার (১৯ ডিসেম্বর) একটি মামলা দায়ের করা হয়েছে। তার প্রেক্ষিতে আসামীকে গ্রেপ্তার করে আদালতেও পাঠানো হয়েছে। 

ঘটনার বিবরণে উল্লেখ করা হয়, মো. আব্দুছ ছাত্তার মিয়ার বিরুদ্ধে ২ কোটি ৫৪ লাখ ৪৩ হাজার ৪৪১ টাকা আত্মসাতের দায়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষ কর্তৃক দুদকে অভিযোগ করেন। অভিযোগের বিষয়ে মামলা রুজু ও মামলা তদন্তের জন্য কমিশন কর্তৃক সিদ্ধান্ত হয়।

আসামী মো. আব্দুছ ছাত্তার মিয়া ক্যাশিয়ার পদে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল, ঢাকায় কর্মরত আছেন। তিনি হাসপাতালের রোগীদের চিকিৎসা সেবা ও বিভিন্ন পরীক্ষার সরকারী রাজস্ব (ইউজার ফি) বাবদ আদায়কৃত অর্থ অগ্রণী ব্যাংক লিঃ, মিটফোর্ড হাসপাতাল শাখা, ঢাকায় উক্ত অর্থ জমা করতেন। পরবর্তীতে তিনি ট্রেজারী চালানের মাধ্যমে সোনালী ব্যাংক লিঃ, মিটফোর্ড শাখা, ঢাকায় সমুদয় অর্থ জমা দিতেন। তিনি দৈনিক আদায়কৃত ইউজার ফি’র নগদ অর্থ হাসপাতালের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. আলী ইমামের নিকট হতে গ্রহণ করতেন। উক্ত হাসপাতালের হিসাবরক্ষণ কর্মকর্তা মো. জাহেদুর রহিমের হিসাব অনুযায়ী ১ জুলাই ২০২২ হতে ২৮ নভেম্বর ২০২২ তারিখ পর্যন্ত আদায়কৃত ইউজার ফি’র পরিমান ৫ কোটি ১৩ লাখ ৮৮ হাজার ৬৮৮ টাকা। এর মধ্যে ট্রেজারী চালানের মাধ্যমে সরকারী কোষাগারে জমাকৃত অর্থের পরিমান ২ কোটি ৩৪ লাখ ২ হাজার ৮৯৮ টাকা। রোগীদের বিভিন্ন পরীক্ষা না হওয়ায় ফেরত দেওয়া হয়েছে ৩ লাখ ৮৪ হাজার ৬৯০ টাকা। গত ২৮ নভেম্বর তারিখে ব্যাংকের বর্ণিত হিসাবে স্থিতি ছিল ২১ লাখ ৫৭ হাজার ৬৫৯ টাকা। এভাবে মোট ২ কোটি ৫৯ লাখ ৪৫ হাজার ২৪৭ টাকা জমার হিসাব পাওয়া যায়। আসামী মো আব্দুছ ছাত্তার মিয়া অবশিষ্ট ২ কোটি ৫৪ লাখ ৪৩ হাজার ৪৪১ টাকা হাসপাতালের ব্যাংক হিসাব কিংবা সরকারী কোষাগারে জমা না দিয়ে আত্মসাত করেছেন। গত ৩০ নভেম্বর তিনি হাসপাতালের নিকট কৃত অপরাধের স্বীকারোক্তি দিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com