রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা ভারতের দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীকে আটক করেছে দিল্লি পুলিশ বাতিল হলো বাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের ভিসানীতি সিলেটে তেলবাহী লরি-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসন শূন্য হয়েছে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন কনিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী বিয়ের প্রলোভনে গৃহবধূকে নদীতে নিয়ে ধর্ষণ   করলেন আপন দুই ভাই!  ইউরোপ সফর শেষে আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত আরিফ হোসেন শামীম

পরাজিত নায়ক এমবাপে, সান্ত্বনা দিতে মাঠে নামলেন ফরাসি প্রেসিডেন্ট

  • আপডেট সময় সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২, ১২.২৭ পিএম
  • ১৯১ বার পড়া হয়েছে

বিশ্বকাপ ফুটবলের রুদ্ধশ্বাস ফাইনালে টাইব্রেকারে আর্জেন্টিনার কাছে পরাস্ত হওয়ার পর দৃশ্যতই ভেঙে পড়েন ফরাসি তারকা। মেসিকে নিয়ে আর্জেন্টিনীয় ফুটবলাররা যখন জয়ের উৎসবে শামিল, তখন মাঠে বসে পড়তে দেখা যায় এমবাপেকে। আর সে সময়ই কালো স্যুট-টাই পরে এক ভদ্রলোককে সান্ত্বনা দিতে দেখা যায়। কে এই ভদ্রলোক? না ইনি ফ্রান্সের কোনও কোচিং স্টাফ নন, খেলার মাঠে এমবাপের সতীর্থও নন। তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ। যিনি দর্শকাসনে বসে জাতীয় দলকে সমর্থন জুগিয়ে যান, আশাহত ফুটবলারদের সান্ত্বনা দিতে নেমে আসেন মাঠে। দেশের অন্যতম সেরা ফুটবল ‘রত্ন’কে কার্যত অভিভাবকের মতো বোঝাতে দেখা যায় তাঁকে। শুধু এক বার নয়, বারবার। পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও ফরাসি দলের খেলোয়াড়দের আলিঙ্গন করে তাঁদের প্রবোধ দেওয়ার চেষ্টা করেন মাকরঁ। বলেন, “ছেলেরা, তোমাদের জন্য আমি গর্বিত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com