মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

টাই ব্রেকারে ৪-২ স্কোরে ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়

  • আপডেট সময় সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২, ১১.৫৯ এএম
  • ২১৯ বার পড়া হয়েছে

বিশ্বকাপের ফাইনাল হলো ফাইনালের মতো। যেখানে ম্যাচের শেষ মুহূর্তের নাটকীয়তার পরও শিরোপা জিতল লিওনেল মেসির আর্জেন্টিনা। লুসাইলে অতিরিক্ত সময়ের খেলা ৩-৩ গোলে সমতায় থাকার পর টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন হলো লে আল্বিসেলেস্তেরা। এই জয়ের ফলে দীর্ঘ ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে শিরোপা জিতল লিওনেল স্কালোনির দল।

রোববার (১৮ ডিসেম্বর) দোহার লুসাইল আইকনিক স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপের ২২তম আসরের ফাইনাল ম্যাচের ২২তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন লিওনেল মেসি। এরপর ৩৭তম মিনিটে ডি মারিয়ার গোলে আলবিসেলেস্তেরা ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে গিয়েছিল আর্জেন্টিনা।

বিরতি থেকে ফিরেও আর্জেন্টিনা আক্রমণে নিজেদের আধিপত্ত ধরে রেখেছিল। ম্যাচের নিয়ন্ত্রণও তাদের কাছেই ছিল। কিন্তু ৭৮ মিনিটে কলো মুয়ানি বল নিয়ে আর্জেন্টিনার ডি-বক্সের ভেতর এগিয়ে যাওয়ার পর ফাউল করে বসেন নিলোলাস ওতামেন্দি। রেফারি সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান।

৮০তম মিনিটে স্পট কিক থেকে বিশ্বকাপে নিজের ৬ষ্ঠ গোল করে দলকে প্রথম স্কোর এনে দেন এমবাপ্পে। এরপর যেন নিজেদের ফিরে যায় ফ্রান্স। যার কারণে এই গোলের রেশ কাটতে না কাটতেই আবারও গোল করেন এমবাপ্পে। ৮১ মিনিটে এমবাপের দুর্দান্ত ভলিতে গোল করে দলকে ২-২ এ সমতায় ফেরান এই পিএসজি তারকা। এরপর নির্ধারিত সময়ে আর কোনো গোল না হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com