রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা ভারতের দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীকে আটক করেছে দিল্লি পুলিশ বাতিল হলো বাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের ভিসানীতি সিলেটে তেলবাহী লরি-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসন শূন্য হয়েছে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন কনিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী বিয়ের প্রলোভনে গৃহবধূকে নদীতে নিয়ে ধর্ষণ   করলেন আপন দুই ভাই!  ইউরোপ সফর শেষে আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত আরিফ হোসেন শামীম

আজ ফ্রান্সের মুখোমুখি মরক্কো

  • আপডেট সময় বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২, ৪.০৫ পিএম
  • ২০৫ বার পড়া হয়েছে

কাতার বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ (বুধবার) আল বায়াত স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি হবে আফ্রিকান দল মরক্কো।

একদিকে দুই বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ফ্রান্স, এবারও কিলিয়ান এমবাপের দুর্দান্ত নৈপূণ্যে সকল বাধা অতিক্রম করে এসেছে সেমিফাইনাল পর্যন্ত।

অন্যদিকে মরক্কো, এই দলটি যাই করবে এখন সেটাই ইতিহাসের পাতায় বরণীয় ও স্মরণীয় হিসেবে লেখা থাকবে। প্রথম আরব এবং প্রথম আফ্রিকান দেশ হিসেবে মরক্কো এখন সেমিফাইনালে। এর আগে কোনও আরব কিংবা আফ্রিকান দেশ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে খেলেনি।

মরক্কোর এই দলটির দিকে তাকিয়ে থাকবে বিশ্বের নানা প্রান্তে বসবাসরত আফ্রিকান ফুটবল সমর্থকরা, আরব ফুটবল সমর্থকরা, ফুটবল পিয়াসীরা তাকিয়ে থাকবে নতুন কোনও চমক আসছে কি না তা দেখতে।

ফ্রান্স শক্তিশালী কিন্তু মরক্কো সহজ হবে না, এই দলটি ক্রোয়েশিয়ার সাথে ড্র করেছে, স্পেন, বেলজিয়াম, পর্তুগালকে হারিয়েছে।

খবর:বিবিসি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com