বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ ১৪তম মৃত্যুবার্ষিকীতে ক্যাপ্টেন (অব.) ডা. এম. এন. সাফাকে গভীর শ্রদ্ধায় স্মরণ চসিক এর অনুপ্রবেশ ও ব্যক্তিগত সম্পত্তির উপরে রাস্তা নির্মাণ অবৈধ দাবী ভূমি মালিকের সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২২৪ জন

  • আপডেট সময় সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২, ৫.৫৬ পিএম
  • ২০৩ বার পড়া হয়েছে

গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২৪ জন। এর মধ্যে ঢাকায় ১১৯ এবং ঢাকায় বাইরে বিভিন্ন হাসপাতালে ১০৫ জন ভর্তি হয়েছেন।

এ সময়ে ডেঙ্গু আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি। ফলে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ২৬৬ জনে অপরিবর্তিত রয়েছে।

সোমবার (১২ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯৮০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৫২৩ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছেন ৪৫৭ জন রোগী।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ৬০ হাজার ৫২২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩৮ হাজার ২২৩ জন এবং ঢাকার বাইরে ২২ হাজার ২৯৯ জন।

অন্যদিকে, চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়েছেন ৫৯ হাজার ২৭৬ জন। এর মধ্যে ঢাকায় ৩৭ হাজার ৫৩৬ এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ২১ হাজার ৭৪০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com