বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ভাঙ্গায় ছেলের হাতে বাবা খুন।

  • আপডেট সময় রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২, ১১.৪৩ এএম
  • ১৯৬ বার পড়া হয়েছে

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় ছেলের ধারালো অস্ত্রের আঘাতে কিবরিয়া ফকির (৪৫) নামের এক বাবা খুন হওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার (১০ ডিসেম্বর) রাত ৮:৩০ টায় পৌরসভার ছিলাধরচর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে ধারালো ছুড়ি দিয়ে পিতাকে আঘাত করে নাঈম ফকির (১৭)। পরে স্থানীয়দের সহায়তায় তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রতিবেশীরা জানান, কিবরিয়া মাঝে মধ্যেই নেশাগ্রস্ত হয়ে তার স্ত্রীকে মারধর করত। এই নিয়ে বাবা-ছেলের মধ্যে পারিবারিক কলহ চলছিল।

নিহতের বোন রাবেয়া বেগম জানান, তিনি খবর পেয়ে ভাইয়ের (কিবরিয়া) লাশ দেখতে হাসপাতালে গিয়েছিলেন, কিন্তু তার ভাইয়ের মৃত্যুর ব্যাপারে তিনি কিছু জানেন না। নিহতের স্ত্রী ও পরিবারের অন্য সদস্যরা এ বিষয়ে বক্তব্য দিতে রাজি হননি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: জিয়ারুল ইসলাম এই প্রতিবেদককে জানান, পারিবারিক কলহে এ খুনের ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। পরে খবর পেয়ে আমিসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com